1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিক্রি শুধু দেহ হয় না, অর্থের কাছে যখন বিবেকেরও দরদাম হয়!  চুনারুঘাটে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু সিলেটে যাওয়ার পথে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ চুনারুঘাটে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত চাঁদার দাবিতে বালুমহাল অচল! ১৫ দিনে ৩০ লাখ ক্ষতি: ইউএনওর কাছে অভিযোগ চুনারুঘাটে রাজস্ব খাতের আওতায় পোনামাছ অবমুক্ত বানিয়াচংয়ে ১১ দিনেও নীড়ে ফেরেনি নিখোঁজ শিক্ষার্থী মীম, স্বজনরা উদ্বিগ্ন কাগজে কলমে লেখা জনসেবার বাস্তবচিত্র কি সাধারণ মানুষের অভিজ্ঞতার সঙ্গে মেলে? রাজার বাজারে মহালের বাইরে থেকে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির দুই দিন উৎসবে আসছেন যারা

চুনারুঘাটে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু

চুনারুঘাট প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

চুনারুঘাটের ডিসিপি হাই স্কুলের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু।

বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করা, নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং সহশিক্ষা কার্যক্রমে তাদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দিচ্ছেন তিনি।

বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়েও খোঁজখবর রাখছেন সভাপতি নাজিম উদ্দীন শামসু।

তাঁর এসব উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ভবিষ্যতে বিদ্যালয়টিকে আরও এগিয়ে নিতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতা নিয়ে ধারাবাহিকভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews