1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর করল সরকার চুনারুঘাটে সীমান্ত ব্রিকসে নতুন মৌসুমে ইট পোড়ানো উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবিগঞ্জ জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দীর্ঘদিনের দুর্ভোগের অবসান: জগদীশপুর সড়কে ২৩ কোটি টাকা ব্যয়ে বিশাল উন্নয়ন প্রকল্প আন্তর্জাতিক মঞ্চে বারবার যোগ্যতার প্রমাণ, তবুও অনিশ্চয়তায় ‘DEMON 71’-এর বিশ্বযাত্রা কোটি কোটি টাকা আত্মসাত: আওয়ামী দোসর নিপেন পাল এখনো ধরাছোঁয়ার বাইরে সড়ক দুর্ঘটনায় আহতকে হাসপাতালে নেওয়া ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যাবে না বানিয়াচংয়ে নিখোঁজের দুই মাসেও উদ্ধার হয়নি মীম : উদ্বেগ -উৎকন্ঠায় পরিবার চুনারুঘাটে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানাকে অবসর জনিত বিদায় সংবর্ধনা চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু

চুনারুঘাটে রাজস্ব খাতের আওতায় পোনামাছ অবমুক্ত

চুনারুঘাট প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে পোনামাছ অবমুক্ত করা হয়। এতে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মসূচির মাধ্যমে উপজেলার বিভিন্ন জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয়।
মৎস্যসম্পদের উন্নয়ন ও সংরক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যজীবীদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।

দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করার পাশাপাশি জলাশয়ের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews