1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
কালের আবর্তে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে জমি চাষ ডেঙ্গুর ভয়াবহ থাবায় অক্টোবরেই ১৫৫ মৃত্যু, দায় নেবে কে? নভেম্বরেই প্রাথমিক শিক্ষার্থীদের ড্রেস বিতরণ শুরু নুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ গাজিউর রহমানের জানাজা সম্পন্ন কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক

ছাত্রদলের উদ্যোগে শায়েস্তাগঞ্জ কলেজ ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান 

আল-আমিন সাঈফী
  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ ক্যাম্পাসকে পরিচ্ছন্ন, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশে গড়ে তুলতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদল।

কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ মোজাম্মেল হাসান শিমুলের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুপ্রতিক রায় তালুকদার, ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ কামরুল হাসান রিপন, সদস্য সৈয়দ তানভীর আহমেদ জুয়েল ও শিউলি আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব ফাহিন হোসেন, শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ দুলাল মিয়া।

এ সময় কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রুবেল মিয়া, শিহাব, রুমান ও রাফি, সাংগঠনিক সম্পাদক তানিম মিয়া এবং জিসান, সুয়েব, অনিক, রনিসহ কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখা শুধু কর্তৃপক্ষের দায়িত্ব নয়; শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত দায়িত্ব। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে কলেজ ক্যাম্পাসকে আরও সুন্দর ও শিক্ষাবান্ধব করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews