1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট টিসিবির কার্ড পাবেন যারা, মন্ত্রণালয়ের নতুন নির্দেশিকা বিক্রি শুধু দেহ হয় না, অর্থের কাছে যখন বিবেকেরও দরদাম হয়!  চুনারুঘাটে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু সিলেটে যাওয়ার পথে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ চুনারুঘাটে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত চাঁদার দাবিতে বালুমহাল অচল! ১৫ দিনে ৩০ লাখ ক্ষতি: ইউএনওর কাছে অভিযোগ চুনারুঘাটে রাজস্ব খাতের আওতায় পোনামাছ অবমুক্ত বানিয়াচংয়ে ১১ দিনেও নীড়ে ফেরেনি নিখোঁজ শিক্ষার্থী মীম, স্বজনরা উদ্বিগ্ন কাগজে কলমে লেখা জনসেবার বাস্তবচিত্র কি সাধারণ মানুষের অভিজ্ঞতার সঙ্গে মেলে?

রমজানের খাদ্য সামগ্রী নিয়ে অসহায়দের পাশে এফ.এন-২১ ওয়েল ফেয়ার ট্রাস্ট

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬

 

নাজমুল ইসলাম হৃদয়ঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সামাজিক সেবামূলক সংগঠন এফ.এন-২১ ওয়েল ফেয়ার ট্রাস্ট।

সম্প্রতি আয়োজিত এক মানবিক উদ্যোগের অংশ হিসেবে ট্রাস্টের পক্ষ থেকে এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও সংগঠনটি প্রায় ৫০ জন সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে রমজানের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করে।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, ছোলা, চিনি ও খেজুরসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য। এতে করে রমজান মাসে অসচ্ছল পরিবারগুলো কিছুটা স্বস্তি পাবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, সমাজসেবক লিটন মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, পবিত্র রমজান মাস দান ও সহমর্মিতার মাস। সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। এফ.এন-২১ ওয়েল ফেয়ার ট্রাস্টের এই উদ্যোগ মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে তারা সব সময় কাজ করে যাবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews