1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বন্ধ থাকবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার: নিকোলাস বিশ্বাস শরতের ভোরে শীতের আমেজ সিলেট প্রেস ক্লাবে শরতের কবিতা পাঠের আসর চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী “কারাম উৎসব” সম্পন্ন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যুবার্ষিকী আজ হবিগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্কলারশিপ প্রদান করেছে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব বাহুবলে ঘুষ ছাড়া মেলে না এনআইডি সেবা! আহম্মদাবাদে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত চুনারুঘাটে ইশা ব্লাড ব্যাংকের আয়োজনে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন

ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বন্ধ থাকবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান

কালনোত্র ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রবিবার থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা করা শুরু হবে। এ পরিপ্রেক্ষিতে আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উদযাপিত হবে।

গতকাল (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, এমপি।

‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ বলতে রবিউস সানি মাসের ১১তম দিনকে বোঝায়। এটি আবদুল কাদের জিলানী (রহ.)-এর স্মরণে পালিত হয়। ফাতেহা-ই-ইয়াজদাহম হলো আবদুল কাদির জিলানী (রহ.)-এর ওফাত দিবস। হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি তিনি ইন্তেকাল করেন।

এদিন সরকারি কোনো ছুটি নেই। ২০২৬ সালের ছুটির তালিকায়ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে কোনো ছুটি দেখা যায়নি। তবে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এক নির্দেশনায় ২৪ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি ঘোষণা করেছে মন্ত্রণালয়। অর্থাৎ ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি থাকবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান। বন্ধ থাকছে মাদ্রাসাও। এছাড়া প্রাথমিক বিদ্যালের ছুটির তালিকায়ও আছে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি। ২৪ সেপ্টেম্বর ছুটি লেখা থাকলেও উল্লেখ করা হয়েছে চাঁদ দেখা সাপেক্ষে। সে হিসেবে প্রাথমিক বিদ্যালয়গুলোতেও ছুটি থাকছে ২৩ সেপ্টেম্বর।

ফাতিহা-ই-ইয়াজদাহম কী, কেন? ‘ইয়াজদাহম’ ফারসি শব্দ, যার অর্থ এগারো। ফাতিহা-ই-ইয়াজদাহম বলতে ১১তম দিনকে বোঝায়। এই ফাতিহা-ই-ইয়াজদাহম আবদুল কাদের জিলানী (রহঃ) এর স্মরণে পালিত হয়।

ইসলামের অন্যতম শ্রেষ্ঠ ধর্মনেতা হজরত আবদুল কাদের জিলানী (রহঃ) এর নাম প্রত্যেক মুসলমানের কাছে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। মুসলমানদের ধর্মীয় জীবনে তার প্রভাব অপরিসীম। তার জীবনী ও কীর্তিগাথা মুসলমানদের হৃদয়ে চিরদিন জীবন্ত হয়ে থাকবে।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews