1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত চুনারুঘাটে সায়হাম গ্রুপের ইফতার সামগ্রী বিতরণ মাধবপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার  হবিগঞ্জ-১ আসনে সিমি কিবরিয়াকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ নাট্যকর্মী সুমিত দেবের মাতৃ বিয়োগ; হবিগঞ্জের সাংস্কৃতিকাঙ্গনে শোকের ছায়া প্রতিশ্রুতির বন্যা, বাস্তবতার খরা: নির্বাচন আর ভোটারের ভাবনা অস্তিত্বসংকটে নাসিরনগরে অসংখ্য খাল- বিল কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন শাহের দোল উৎসব পালন বাহুবলে করাঙ্গী নদী থেকে মরা খাল: দখল ইস্যুতে নীরব প্রশাসন তোহফা’র উদ্যোগে চলছে মাসব্যাপী সেহরি ও ইফতার বিতরণ

চুনারুঘাটে সায়হাম গ্রুপের ইফতার সামগ্রী বিতরণ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬

 

আব্দুর রাজ্জাক রাজু,চুনারুঘাটঃ সায়হাম গ্রুপের সৌজন্যে মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ৪৫ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন, “আমরা অবহেলিত মানুষের মুখে হাসি ফুটাতে চাই। মানুষের সুখ–দুঃখের সঙ্গী হয়ে পাশে থাকাই আমাদের প্রধান লক্ষ্য।”

(৪ মার্চ) বুধবার সকালে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস. এম. ফয়সল-এর উদ্যোগে এবং ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদের সার্বিক তত্ত্বাবধানে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাধবপুর-চুনারুঘাটের মানুষ বিএনপি প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। এজন্য আমরা জনগণের কাছে কৃতজ্ঞ। জনগণের এই ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে আমরা সবসময় কাজ করে যাচ্ছি। পবিত্র রমজান মাসে ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে মাধবপুর, চুনারুঘাট ও নাসিরনগর উপজেলায় প্রায় ৪৫ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, রমজান আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। এই মাসে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যখন কোনো অভাবী পরিবারের মুখে হাসি দেখি, তখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান,অধ্যক্ষ মোজাম্মেল হোসেন তালুকদার,সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান,আহম্মদাবাদ বিএনপির সভাপতি সালাউদ্দিন বাবরু ও সাধারণ সম্পাদক কামরুল হাসান শামীম, সহ-সভাপতি আব্দুল আউয়াল মেম্বার আজগর আলী মাস্টার,সাব্বির চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা বলেন, সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং সামাজিক সম্প্রীতি জোরদার করে।

ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, ছোলা, খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট