বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

লাখাইয়ের সুতাং নদীর বিষাক্ত পানিতে কৃষকের আর্তনাদ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

 

পারভেজ হাসান, লাখাই: লাখাই উপজেলার একসময় প্রাণের নদী সুতাং এখন কৃষক ও স্থানীয়দের জন্য ভয়াবহ বিপদে পরিণত হয়েছে। নদীর টলটলে পানির বদলে বইছে কালো, কেমিক্যালযুক্ত বিষাক্ত পানি। সরেজমিনে দেখা যায়, পানির সঙ্গে তৈরি হচ্ছে সাবানের ফেনার মতো স্তূপ, যা জমিতে পড়ে ধানের চারা নষ্ট করছে।

স্থানীয় কৃষকরা জানান, এ পানি ব্যবহার করে সেচ দিলে ফসল মরছে, মাটির উর্বরতা কমছে। বহুবার প্রতিবাদ ও মানববন্ধন করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। কৃষকরা তাদের ক্ষতি সহ্য করতে বাধ্য হচ্ছেন।

অভিযোগ রয়েছে, হবিগঞ্জের প্রাণ-আরএফএল কোম্পানি তাদের বর্জ্য শোধনাগার ব্যবহার না করে নিষিদ্ধ বর্জ্য সরাসরি নদীতে ফেলে এই পরিস্থিতি সৃষ্টি করেছে। নদীর বিষাক্ত পানির কারণে মাছ ধরা বন্ধ, ফসল নষ্ট এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।

স্থানীয়রা দ্রুত সরকারি পদক্ষেপ ও পরিবেশ অধিদপ্তরের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন। তারা আশঙ্কা করছেন, যদি অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হয়, সুতাং নদীর ধ্বংসের ফলে এলাকার কৃষি ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক বিপদ সৃষ্টি হবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews