1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বন্ধ থাকবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার: নিকোলাস বিশ্বাস শরতের ভোরে শীতের আমেজ সিলেট প্রেস ক্লাবে শরতের কবিতা পাঠের আসর চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী “কারাম উৎসব” সম্পন্ন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যুবার্ষিকী আজ হবিগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্কলারশিপ প্রদান করেছে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব বাহুবলে ঘুষ ছাড়া মেলে না এনআইডি সেবা! আহম্মদাবাদে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত চুনারুঘাটে ইশা ব্লাড ব্যাংকের আয়োজনে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন

হবিগঞ্জ-৪ আসনে মোমবাতির মাইকিং বন্ধ করে মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

 

মহিবুর তালুকদার শিবলু : হবিগঞ্জ-৪ আসনের এমপি নির্বাচনের এক পদপ্রার্থী গিয়াস উদ্দিন তাহেরী তাঁর মোমবাতি মার্কার এক সমর্থকের মাইকিং বন্ধ করে মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ করেছেন। এ ঘটনায় তিনি থানায় যাওয়ার ঘোষণা দিয়েছেন এবং বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

হবিগঞ্জ-৪ আসনের এমপি নির্বাচনে পদপ্রার্থী গিয়াস উদ্দিন তাহেরী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, তাঁর নির্বাচনী প্রতীক “মোমবাতি” সমর্থক এক কর্মীর মাইকিং কার্যক্রম জোরপূর্বক বন্ধ করে দেওয়া হয়েছে এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে।

পোস্টে তিনি আরও লেখেন, “আমি থানায় যাচ্ছি। আগে বিচার, পরে নির্বাচন।”
এই অভিযোগকে কেন্দ্র করে তাহেরীর সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র নিন্দা জানিয়েছেন এবং প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার সত্যতা যাচাই এবং বিস্তারিত জানতে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews