1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি ‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত

চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

আব্দুর রাজ্জাক রাজু 
  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গঙ্গানগর গ্রামের বকুল মিয়ার ১০ লাখ টাকা মূল্যের একটি ট্রাক্টর চুরির ঘটনার প্রধান আসামি মিজান ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে বানিয়াচং উপজেলায় অভিযান চালিয়ে চুনারুঘাট থানা পুলিশ তাকে আটক করে।

গ্রেপ্তারকৃত মিজান চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের হারাজোড়া গ্রামের ইসমাঈল মিয়ার ছেলে। গ্রেপ্তারের পর তাকে চুনারুঘাট থানায় নেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজান পুলিশকে জানায়, চুরির পর সে নিজেই ট্রাক্টরটি চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত নিয়ে যায়। তবে এর পরবর্তী ঘটনা সম্পর্কে সে কিছুই জানে না বলে দাবি করে। জিজ্ঞাসাবাদে এই চুরি ও ডাকাত চক্রের সাথে জড়িত অন্য সহযোগীদের নামও প্রকাশ করেছে সে। মিজানের দেওয়া তথ্য অনুযায়ী, এই চক্রের সাথে জড়িতরা হলেন,রুয়েল ও জুয়েল: ঘনশ্যামপুর গ্রামের চান মিয়ার ছেলে।
হারাজোড়া গ্রামের মাদক সম্রাট ফিরোজ মিয়ার ছেলে আঃ লতিফ ওরপে লইত্যা চোরা, হারাজোড়া গ্রামের জাহির মিয়ার ছেলে সোহেল মিয়া,আমুরোড বাজারের পাহারাদার আঃ হক,উল্লেখ্য, গত ১৩ জুলাই আহম্মদাবাদ ইউনিয়নের আমুরোড বাজার থেকে গঙ্গানগর গ্রামের বকুল মিয়ার ১০ লাখ টাকা মূল্যের ট্রাক্টরটি এই চোর চক্রটি চুরি করে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে যায়। এ ঘটনায় চুনারুঘাট থানায় ট্রাক্টরের মালিক বকুল মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

মামলার পর চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) তারেক নাজিরের নেতৃত্বে পুলিশ তদন্ত শুরু করে। তিনি ঘটনার মূল রহস্য উদঘাটন এবং অপরাধীদের একে একে আইনের আওতায় আনতে অভিযান চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, “এই অপরাধী চক্রটিকে সম্পূর্ণরুপে নিষ্ক্রিয় করতে এবং চুরি যাওয়া ট্রাক্টরটি উদ্ধারে পুলিশ নিরলসভাবে কাজ করছে। আশা করছি দ্রুতই ঘটনার পূর্ণাঙ্গ রহস্য উদঘাটন ও সংশ্লিষ্ট সকল অপরাধীদের আইনের মুখোমুখি করতে আমরা সক্ষম হব।

দ.ক/এআরআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews