
চুনারুঘাটে সর্বসাধারণের সেবায় সম্পূর্ণ বিনামূল্যে আয়োজিত রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
পীর সাহেব চরমোনাই-এর পক্ষ থেকে দিনব্যাপী এই জনকল্যাণমূলক ফ্রি ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
আজ ১২ সেপ্টেম্বর শনিবার সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত মধ্যবাজার এলাকায় স্থানীয় সাধারণ মানুষ, শ্রমজীবী ও তরুণদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই কার্যক্রম পরিচালিত হয়।
দিনব্যাপী এই কর্মসূচিতে এলাকার শতাধিক মানুষ সম্পূর্ণ বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ পরীক্ষা করান।’ইশা ব্লাড ব্যাংক চুনারুঘাট’-এর সার্বিক আয়োজনে এবং ‘ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’ চুনারুঘাট থানা ও পৌর শাখার ব্যবস্থাপনায় পুরো কর্মসূচিটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।
আয়োজকরা জানান, জরুরি চিকিৎসা ও মুমূর্ষু রোগীর প্রয়োজনে রক্তের গ্রুপ জানা থাকা কতটা গুরুত্বপূর্ণ, সেই সচেতনতা তৈরি করতেই তাদের এই বিশেষ উদ্যোগ।
দিনব্যাপী এই ক্যাম্পেইনে শতাধিক মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা করে তাৎক্ষণিকভাবে কার্ডের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে এমন মানবিক সেবা পেয়ে এলাকার সাধারণ মানুষ ও সুশীল সমাজ আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।