1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে পুলিশের রাতভর টহল, অপরাধ দমনে দৃশ্যমান তৎপরতা, আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ওসি সাইফুল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা চুনারুঘাটে নিরাপদ খাদ্য আইনে ছাতা হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি ডা. জীবন প্রিন্সিপাল মোখলেছুর রহমানকে ঘিরে নানা গুঞ্জন: সাংবাদিকের প্রশ্নে গালিগালাজের অভিযোগ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় সাংবাদিক কন্যা আনমিতার সাফল্য চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা চুনারুঘাট পৌরসভায় বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি সাহিত্যে নোবেলের দৌড়ে এগিয়ে যারা হবিগঞ্জে সাঁড়াশি অভিযানে ৪৩ মোটরসাইকেল আ ট ক 

চুনারুঘাটে নিরাপদ খাদ্য আইনে ছাতা হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা

চুনারুঘাট প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

 

চুনারুঘাট উপজেলার আসামপাড়া বাজারে ভোক্তা অধিকার ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় ‘ছাতা’ নামের একটি হোটেল ও একটি এলপিজি গ্যাস বিক্রির দোকানে অভিযান চালানো হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে ‘ছাতা’ হোটেলে অনুমোদনহীন রং ও কেওড়া জল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এছাড়া হোটেলের পরিবেশও অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর অবস্থায় দেখতে পাওয়া যায়। এসব অনিয়ম ও দায়িত্বহীনতার বিষয় আমলে নিয়ে হোটেলের সত্ত্বাধিকারী আবু মিয়া হাজারী, পিতা—আনা মিয়া হাজারী, সাং—আসামপাড়া বাজারকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

এ সময় সংশ্লিষ্ট হোটেল মালিককে জরুরি ভিত্তিতে স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

পরে আসামপাড়া বাজারের একটি এলপিজি গ্যাস বিক্রির দোকান পরিদর্শন করা হয়। সেখানে সরকারি নির্ধারিত মূল্য তালিকা পাওয়া যায়। এ সময় বিক্রেতাকে সরকারি নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস বিক্রি এবং মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

জনস্বার্থে চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews