1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি ‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত

হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

আব্দুল জাহির মিয়া
  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত, চোরাচালান প্রতিরোধ এবং মাদকদ্রব্যের অনুপ্রবেশরোধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ১ কোটি ৬ লাখ ৭ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কসমেটিকস, মদ ও গাঁজা জব্দ করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৩টা ১৫ মিনিটে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি বিশেষ টহলদল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে সীমান্ত থেকে আড়াই কিলোমিটার দূরে সুরমা চা-বাগান এলাকায় টহল পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক ড্রাম ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখলে তখন দল সন্দেহবশত গাড়িটি তল্লাশি করে এর মধ্যে বহন করা বালির নিচে অত্যন্ত সুকৌশলে লুকানো অবস্থায় ভারতীয় শাড়ি এবং বিভিন্ন প্রকারের ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়।

অবৈধভাবে পরিবহন করা এসব চোরাচালানি পণ্য বিধি মোতাবেক জব্দ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে চোরাচালানকারীরা বালির আড়ালে পণ্যগুলো লুকিয়ে পরিবহন করছিল। জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ১,০৩,৬২,৪০০/- (এক কোটি তিন লক্ষ বাষট্টি হাজার চারশত) টাকা।

এছাড়া, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধীনস্থ সিন্দুরখান, সাতছড়ি ও তেলিয়াপাড়া বিওপি পৃথক চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

আজ ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৯টায় সিন্দুরখান বিওপির টহলদল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন সিমাইলত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করে।

এছাড়াও, গত ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে সাতছড়ি বিওপির টহলদল হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাধীন গারোটিলা এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৯৬ বোতল ভারতীয় মদ এবং একই দিন রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে তেলিয়াপাড়া বিওপির টহলদল মাধবপুর উপজেলাধীন ২০ নম্বর চা-বাগান এলাকা থেকে ১০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। বর্ণিত তিনটি পৃথক অভিযানে সর্বমোট ১৪০ বোতল ভারতীয় মদ ও ১০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ২,৪৫,০০০/- (দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার) টাকা।

সবগুলো অভিযানে জব্দকৃত পণ্য ও মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ১,০৬,০৭,৪০০/- (এক কোটি ছয় লক্ষ সাত হাজার চারশত) টাকা। *জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল বিধি মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।*

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর কর্তৃপক্ষ জানায়, দেশের অর্থনীতি ও জননিরাপত্তা সুরক্ষায় সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহবান জানিয়েছে বিজিবি।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews