1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

হযরত মাও: আঃ কুদ্দুছ ইকবাল মেছাবের ৫ম ইছালে ছওয়াব ২৭ জানুয়ারি 

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

 

তানজিল হাসান তাসিন : চুনারুঘাটের সর্বজন শ্রদ্ধেয়, আলোকিত ব্যক্তি প্রয়াত হযরত মাওলানা আব্দুল কুদ্দুস আমুরোডী ছাহেব [রহঃ ]। এলাকায় তিনি “ইকবাল মেছাব” নামে সুপরিচিত। তিনি নিজে যেমন আলোকিত ব্যক্তি ছিলেন তেমনি নিজের পরিবার /বাড়িকেও আলোকিত করে রেখে গেছেন।

ওনার বাড়িতে একটি দ্বিনী প্রতিষ্ঠান (আহম্মদাবাদ দারচ্ছুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা), একটি হাফিজিয়া মাদ্রাসা, একটি এতিমখানা, সাপ্তাহিক দারুল ক্বিরাত, বার্ষিক দারুল ক্বিরাত সহ অসংখ্য প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করে গেছেন। উপমহাদেশের প্রখ্যাত ওলীয়ে কামেল, শামছুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর অন্যতম একজন খলিফা ছিলেন আমুরোডী ছাহেব (রহ.)। দল-মত নির্বিশেষে আমুরোডী ছাহেবকে মানুষ ভালবাসতো এবং ওনার সান্নিধ্যে যেতো। ওনার জানাজায় যারা উপস্থিত হয়েছিলেন তারা ধারণা করতে পারবেন ওনার সম্পর্কে। চুনারুঘাটের মধ্যে সর্ববৃহৎ জানাজা ছিল এটি। আমার সৌভাগ্য হয়েছিল ওনার জানাজায় সরিক হওয়ার। এরকম আলোকিত মানুষ খুব কমই জন্মায়।

আগামী ২৭শে জানুয়ারি, শনিবার ওনার ৫ম বার্ষিক ঈছালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর ওনার নিজ বাড়িতে।উক্ত মাহফিলে সর্বস্তরের মুসলিম ভাইদের দাওয়াত করা হলো।

আল্লাহ রাব্বুল আলামীন যেন আমুরোডী ছাহেবের প্রতিষ্ঠিত সকল খেদমতকে কবুল করেন এবং ওনার আধ্যাতিকতার দরজাকে আরও বুলন্দিত করে দেন। আমিন।

লেখা: মো: তানজিল হাসান তাসিন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, চুনারুঘাট উপজেলা শাখা

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট