1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর  চুনারুঘাটে প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট প্রতিবন্ধী তরুণী রুমি ধর্ষণ মামলার আসামী কাউসারকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ বৈধ কাজের পথে অবৈধ দাবির দেয়াল; ঘুষ নয়, অধিকার চাই- দালালি নয়, স্বচ্ছতা চাই চুনারুঘাট থেকে হার্ভার্ড, দীপ্তিতা দাশের অনন্য অর্জন  চুনারুঘাটে বর্ণাঢ্য আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুভ জন্মাষ্টমী আজ | কালনেত্র চুনারুঘাটে হিফজুল কোরআন ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত  মজুরি বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে চা শ্রমিক নেতা গ্রেপ্তার

মাধবপুরে বেগম জিয়ার স্বরণে আলোচনা ও দোয়া মাহফিল

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

 

জামাল হোসেন লিটন : বাংলাদেশের ১ম মহিলা প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বরণে হবিগঞ্জের মাধবপুরে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

সোমবার সকালে মাধবপুর মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মিলনায়তনে কমান্ডার মোঃ ইদ্রিস আলী দুলা মিয়ার সভাপতিত্বে স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা রফিক চৌধুরী, সদস্য সজিব হুমায়ুন কবির, যুগ্ম আহবায়ক জিয়াউল হাসান, সদস্য আবুল হোসেন, কাজী গোলাম মোস্তফা, সিদ্দিক আলী, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, চৌমুহনী ইউ/পি
চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাবেক ভাইস
চেয়ারম্যান আব্দুল আজিজ। বীর মুক্তিযোদ্ধা ফুল মিয়ার
সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ঝারু মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান আসাদুজামান উসমান,
ছায়েদুর রহমান প্রমুখ।

পরে বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আতœার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews