বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

হবিগঞ্জে নেক্সাস ও পাঠশালার বর্ষপূর্তিতে ফিউশন ডান্স’র নৃত্য পরিবেশন

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

 

হবিগঞ্জের নেক্সাস একাডেমিক কেয়ার ও পাঠশালা একাডেমিক কেয়ারের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেছে ফিউশন ডান্স একাডেমি।

অনুষ্ঠানে দর্শকদের মুগ্ধ করে নৃত্য পরিবেশন করেন লিমা আক্তার লিজা, আব্দুল্লাহ আল মামুন, দেলোয়ার হোসেন, তাইফা জান্নাত মিনহা, হুমায়রা জান্নাত মিম, জান্নাত ও উর্মী। নৃত্য পরিবেশনাটি ছিল ছন্দ, তাল ও আবেগের সুন্দর সমন্বয়, যা অনুষ্ঠানের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে।

ফিউশন ডান্স একাডেমির প্রশিক্ষক ইশতিয়াক আহমেদ সাকির দিকনির্দেশনা ও পরিশ্রমে নৃত্যশিল্পীরা সাবলীল ও প্রাণবন্ত পরিবেশনা উপহার দেন।

অনুষ্ঠানের সার্বিকসহযোগিতায় ছিলেন সাইফুর রহমান চৌধুরী পাপলু এবং নাট্য ও সাংস্কৃতিক কর্মী চৌধুরী তাওহীদ বিন আজাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

বর্ষপূর্তির এই আয়োজন শিক্ষার পাশাপাশি সংস্কৃতিচর্চার গুরুত্ব তুলে ধরেছে এবং উপস্থিত দর্শকদের মাঝে আনন্দ ও উৎসবের আবহ সৃষ্টি করেছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews