1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর  চুনারুঘাটে প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট প্রতিবন্ধী তরুণী রুমি ধর্ষণ মামলার আসামী কাউসারকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ বৈধ কাজের পথে অবৈধ দাবির দেয়াল; ঘুষ নয়, অধিকার চাই- দালালি নয়, স্বচ্ছতা চাই চুনারুঘাট থেকে হার্ভার্ড, দীপ্তিতা দাশের অনন্য অর্জন  চুনারুঘাটে বর্ণাঢ্য আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুভ জন্মাষ্টমী আজ | কালনেত্র চুনারুঘাটে হিফজুল কোরআন ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত  মজুরি বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে চা শ্রমিক নেতা গ্রেপ্তার

চুনারুঘাটে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে মামলার প্রস্তুতি 

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

 

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঘনশ্যামপুর গ্রামের মানিক মিয়া ও তাঁর চার ছেলের বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।

সূত্র জানিয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনায় এই মামলার উদ্যোগ নেয়া।

ভিডিওতে দেখা যায়, অভিযুক্তরা প্রবাসী এক ভাই মোঃ বিল্লাল মিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করতে পিতা-মাতাকে পবিত্র কোরআনের ওপর হাত রেখে শপথ করাচ্ছেন যা অনেকের মতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল। ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এ বিষয়ে স্থানীয় কয়েকজন ধর্মভীরু ব্যক্তি ও সামাজিক নেতৃবৃন্দ বলেন, “পবিত্র আল-কোরআনকে এভাবে মাটিতে রেখে শপথ করানো চরম অবমাননাকর। এটি ধর্মীয় অনুভূতিতে গুরুতর আঘাত।” তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিষয়টি নিয়ে এলাকাজুড়ে ব্যাপক সমালোচনা ও উত্তেজনা বিরাজ করছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews