বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

চুনারুঘাট ইসলামিক মিশন পরিদর্শনে ধর্ম উপদেষ্টা

  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

 

চুনারুঘাটে অবস্থিত ইসলামিক মিশন পরিদর্শন করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে তিনি চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের নরপতি সাহেব বাড়িতে অবস্থিত মিশনে উপস্থিত হয়ে এর সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তিনি মিশনের ধর্মীয়, শিক্ষামূলক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, “ধর্মীয় শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ জাগ্রতকরণ এবং মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিকতার বিকাশে এসব প্রতিষ্ঠান কার্যকর অবদান রাখছে। সরকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও কার্যকর করতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামছু, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইসলামিক মিশনের দায়িত্বশীলরা।

পরিদর্শন শেষে ধর্ম উপদেষ্টা ইসলামিক মিশনের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews