1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর  চুনারুঘাটে প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট প্রতিবন্ধী তরুণী রুমি ধর্ষণ মামলার আসামী কাউসারকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ বৈধ কাজের পথে অবৈধ দাবির দেয়াল; ঘুষ নয়, অধিকার চাই- দালালি নয়, স্বচ্ছতা চাই চুনারুঘাট থেকে হার্ভার্ড, দীপ্তিতা দাশের অনন্য অর্জন  চুনারুঘাটে বর্ণাঢ্য আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুভ জন্মাষ্টমী আজ | কালনেত্র চুনারুঘাটে হিফজুল কোরআন ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত  মজুরি বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে চা শ্রমিক নেতা গ্রেপ্তার

হবিগঞ্জ প্রেসক্লাবে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

 

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ প্রেসক্লাব সংস্কার আন্দোলনের উদ্যোগে দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) মাগরিবের নামাজের পর হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে জেলার বিভিন্ন গণমাধ্যমে কাজ করা সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে তিলাওয়াত ও মিলাদ পাঠ করা হয়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন অনন্তপুর জামে মসজিদের ইমাম ও আলেম সমাজের বিশিষ্ট ব্যক্তি মুফতি সৈয়দ হোসেন বেলালী।

মোনাজাতে কর্মরত সাংবাদিকরা এবং সংস্কার আন্দোলনের সংশ্লিষ্ট দৈনিক আমার সংবাদ ও দ্য ডেইলি পোস্ট পত্রিকা হবিগঞ্জ প্রতিনিধি মীর মোঃ আব্দুল কাদির, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি আব্দুল হান্নান চৌধুরী টিপু, আর টিভি, দৈনিক আজকের কাগজ ও দৈনিক প্রভাকরের ভারপ্রাপ্ত সম্পাদক সহিবুর রহমান, নাগরিক টিভি ও গণকণ্ঠের প্রতিনিধি জাহাঙ্গীর রহমান,  দৈনিক গণমুক্তির প্রতিনিধি আব্দুল নুর বাবুল,    দৈনিক ভোরের আকাশ এর প্রতিনিধি রেজাউল খাঁন, দৈনিক বাংলাদেশ আলো ও দৈনিক প্রতিদিনের বানী প্রতিনিধি জুয়েল চৌধুরী, দৈনিক জনতা প্রতিনিধি এম এ জলিল,

এটিএন নিউজ এর প্রতিনিধি আল আমিন খানসহ সদস্যরা অংশ নেন।  এছাড়া ও উপস্থিত ছিলেন, ৭১ টিভি প্রতিনিধি শাকিল চৌধুরী,

আয়োজকরা বলেন—বেগম খালেদা জিয়া দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব; তার সুস্থতা কামনায় এ ধরনের সামাজিক-ধর্মীয় আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে সংস্কার আন্দোলনের পক্ষ থেকে সকল সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews