বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

অনলাইন জুয়ায় আসক্তি: ফায়ার সার্ভিস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

কুড়িগ্রামের নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশনের গাড়িচালক জাহিদ আহমেদ (৩৮)-এর ঝুলন্ত মরদেহ তার ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপ‌জেলা ফায়ার সার্ভিস স্টেশনের পাশে অবস্থিত বাসাটি থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

​প্রাথমিক তথ্যের ভিত্তিতে পুলিশের ধারণা, নিহত জাহিদ আহমেদ অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন এবং এই আসক্তির কারণে তিনি ব্যাপক ঋণগ্রস্ত হয়ে পড়েন। এই হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।

​নিহত জাহিদ রংপুরের কাউনিয়া থানার মোহাম্মদ আলী শহীদের ছেলে। প্রায় সাড়ে সাত বছর ধরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে গাড়িচালক পদে কর্মরত ছিলেন তিনি। দুই বছর ধরে তিনি স্ত্রী-সন্তান নিয়ে নাগেশ্বরীতে ভাড়া বাসায় থাকতেন।

​বাড়ির মালিক শামসুল হক জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জাহিদের স্ত্রী তার ছয় বছরের মেয়েকে স্কুল থেকে নিয়ে বাসায় ফিরে দেখেন, কক্ষের দরজার সামনে বারান্দার চালের কাঠের সঙ্গে রশিতে ফাঁস লাগানো অবস্থায় জাহিদ ঝুলছে।

​নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাহিদের স্ত্রীর কাছ থেকে পুলিশ জানতে পেরেছে যে ‘অনলাইন জুয়ায় আসক্তির’ কারণে জাহিদ ১০ থেকে ১২ লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং এই কারণে তিনি তীব্র হতাশায় ভুগছিলেন।

​ওসি রেজাউল করিম বলেন, “প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।”

​এদিকে, কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (অ.দা.) এনামুল হক জানিয়েছেন, তারা জানতে পেরেছেন যে গাড়িচালক জাহিদ ঋণগ্রস্ত ছিলেন। তবে অনলাইন জুয়ায় আসক্তির বিষয়টি তার জানা নেই।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews