1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সর্বশেষ :
ধর্ম পালনে মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা- আসাদ ঠাকুর মাধবপুরে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে শিমের আবাদ চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা জয়ের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন আহম্মদাবাদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়াল চুনারুঘাটের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক  চুনারুঘাটে দুর্গাপূজার নবমীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও শুভেচ্ছা বিনিময় করলেন জসিম উদ্দিন চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফারহানা-আওলাদের পরকিয়ায় বাধা দেওয়ায় এক নারী হামলার শিকার; থানায় অভিযোগ  হবিগঞ্জে সীমান্তসংলগ্ন ৬৪ পূজামণ্ডপে ৫৫ বিজিবির বিশেষ নিরাপত্তা চুনারুঘাটে ছুটির দিনেও যানজট নিরসনে মাঠে সক্রিয় পৌরকর্মকর্তা

দূষণ ও অবহেলায় বিপন্ন খোয়াই নদী: হবিগঞ্জে নৌযাত্রা কর্মসূচি

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

 

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে খোয়াই নদীর ক্রমবর্ধমান দূষণ, দখল ও অবহেলার প্রতিবাদে জেলা শহরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ নৌযাত্রা কর্মসূচি পালন করেছেন। এই আয়োজন করেছে খোয়াই রিভার ওয়াটারকিপার, নদীর খনন ও তীরবর্তী ময়লা আবর্জনা অপসারণের দাবি জানিয়ে।

বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় জেলা শহরের ষোলঘর এলাকা প্রদক্ষিণ করে নৌকা র‌্যালি জেলা প্রাণি সম্পদ কার্যালয়ে এসে শেষ হয়। নৌ সভায় সভাপতিত্ব করেন খোয়াই রিভারের ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল। তিনি বলেন, দু যুগেরও বেশি সময় ধরে দখল ও দূষণ অব্যাহত থাকায় খোয়াই নদী আর নদী বলার উপায় নেই। শহরের ময়লা আবর্জনার ভাগার হয়ে গেছে নদীটি। নির্বিচারে বালু ও মাটি উত্তোলনের কারণে নদী মারাত্মক ঝুঁকিতে রয়েছে।

সভায় বক্তারা জানান, একসময়ের খরস্রোতা নদী আজ বৃহৎ ডাস্টবিনে পরিণত হয়েছে। নদীর তীরে ময়লা ফেলা, স্থাপনা নির্মাণ এবং পলিথিন বর্জ্য হাওরের তলদেশে জমা হয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত হচ্ছে। এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল ও মাঝি ফারুক মিয়া জানান, একসময় নদী যাত্রী ও পণ্য পরিবহনের প্রধান মাধ্যম ছিল।

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, খোয়াই নদীর দূষণ শুধু পরিবেশ নয়, জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। আইনের প্রয়োগ, জনসচেতনতা ও প্রতিরোধ ছাড়া নদীর অবশিষ্টাংশও রক্ষা করা সম্ভব নয়।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews