1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবলে ঘাসের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের লোকনাথ বাবার উৎসবে অংশগ্রহণ ও পরিদর্শন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর  চুনারুঘাটে প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট প্রতিবন্ধী তরুণী রুমি ধর্ষণ মামলার আসামী কাউসারকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ বৈধ কাজের পথে অবৈধ দাবির দেয়াল; ঘুষ নয়, অধিকার চাই- দালালি নয়, স্বচ্ছতা চাই চুনারুঘাট থেকে হার্ভার্ড, দীপ্তিতা দাশের অনন্য অর্জন  চুনারুঘাটে বর্ণাঢ্য আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুভ জন্মাষ্টমী আজ | কালনেত্র

চুনারুঘাটে যুবকদের ধাওয়ায় শিকারীদের পলায়ন, ৩৫টি বন্যপাখিসহ সরঞ্জাম জব্দ

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

 

আজিজুল হক নাসির, চুনারুঘাট 

আবাদি মাঠে জাল দিয়ে ফাঁদ তৈরি করে পাখি শিকার কালে যুবকদের ধাওয়া খেয়ে পালিয়েছে শিকারীচক্র। উদ্ধার করা হয়েছে শিকার করা ৩৫টি বন্যপাখি জুট শালিক। জব্দ করা হয়েছে ২টি জাল, ১টি পিঞ্জর ও শিকারের অন্যান্য সরঞ্জাম। ঘটনাটি ঘটেছে চুনারুঘাট উপজেলার গোছাপাড়া মৌজার একটি আবাদি ধান ক্ষেতে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) ভোর থেকে জাল দিয়ে ফাঁদ তৈরি করে অসংখ্য পাখি শিকার করে বারবার সরিয়ে নিচ্ছিল অপরিচিত শিকারীরা। সংবাদ পেয়ে শরীফপুর গ্রামের আল আমিন আহমেদ নামের একযুবক কয়েকজনকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে শিকারীরা ৩৫টি জুট শালিক পাখি, দুটি জাল ও অন্যান্য সরঞ্জাম রেখে পালিয়ে যায়। শিকারীদের নাম পরিচয় জানা যায় নি।

পরে, বনবিভাগকে সংবাদ দিলে হবিগঞ্জ এর রেঞ্জ অফিসার মাহমুদ হোসেনের নেতৃত্বে একদল বনকর্মী এসে পাখিগুলোকে অবমুক্ত করেন। সকল সরঞ্জাম জব্দ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু, সাংবাদিক আব্দুল জাহির মিয়া সহ আরও অনেকেই।

বন কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, বন্যপ্রাণী নিধন, শিকার, ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয়। তিনি এসব থেকে বিরত থাকতে সকলকে আহ্বান জানান।

হবিগঞ্জ এর বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য কর্মকর্তা সাবরিনা শিমু বলেন, শিকারীদের বিরুদ্ধে বনবিভাগের অভিযান অব্যাহত রয়েছে। বন্যপ্রাণী শিকারী ও ক্রেতা বিক্রেতার আইনের আওতায় আনতে এ অভিযান অব্যাহত থাকবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews