1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ আহত অন্তত ৩০

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

 

মনির সরকার: চুনারুঘাট: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের পরিচয় এখনও জানা যায়নি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, কুমিল্লাগামী রিয়েল কোচ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী এনা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং আহত হন প্রায় ৩০ জন যাত্রী।

পরবর্তী সময়ে স্থানীয়রা, হাইওয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

গুরুতর আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে এক ঘণ্টার জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট