1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

ফেব্রুয়ারিতেই অমর একুশে বইমেলা

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

 

কালনেত্র ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারি মাসেই ২০২৬ সালের অমর একুশে বইমেলার সিদ্ধান্ত হয়েছে। গতকাল রবিবার বিকেলে বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বাংলা একাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ধ্যা সাড়ে ৬টায় বাপুসের প্রতিনিধিরা অমর একুশে বইমেলার সময় নির্ধারণ নিয়ে একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সঙ্গে বৈঠক করেন।

বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, সভায় সিদ্ধান্ত হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্দিষ্ট হলে বইমেলার তারিখ ঘোষণা করা হবে। বাংলা একাডেমি বইমেলা আয়োজনের ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে যোগাযোগ রাখবে।

এর আগে ২০২৬ সালের অমর একুশে বইমেলা চলতি বছরের ১৭ ডিসেম্বর শুরু হয়ে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত আয়োজনের সময় ঘোষণা করা হয়েছিল। পরে ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী ডিসেম্বরে বইমেলা স্থগিত করা হয়।

এরপর মহান রাষ্ট্রভাষা আন্দোলনের স্মৃতিময় ফেব্রুয়ারি মাসেই আগামী ২০২৬ সালের বইমেলা আয়োজনের দাবি জানিয়ে আসছিলেন লেখক, কবি, প্রকাশক ও সাংস্কৃতিককর্মীরা।

এর আগে করোনা মহামারীর প্রকোপ শুরু হলে ২০২১ সালে অমর একুশে বইমেলা হয়েছিল মার্চ মাসে। আর ১৯৮৩ সালে এইচ এম এরশাদের সময় স্বৈরাচারবিরোধী আন্দোলনের কারণে একবার বইমেলা বন্ধ ছিল।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট