বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন কমিটি

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫

 

হবিগঞ্জ প্রতিনিধি: আবু হেনা মোস্তফা কামালকে আহ্বায়ক করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মাহবুবুল বারী মুবিনকে সদস্য সচিব ও ইস্তার মিয়া তালুকদারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

শনিবার রাতে দলের কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম সাক্ষরিত পত্রে ৯১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির উল্লেখ্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট ফখরদ্দিন আহমেদ জাকি, যুগ্ম আহ্বায়ক শকিল মোহাম্মদ, নজরুল আজিজ জুনেদ, আব্দুল হাই কামাল আব্দুল বাসিত তরফদার, নুরুল হক টিপু, শাহাজাহান মিয়া, আব্দুল্লাহ আল কাফি, আসমা চৌধুরী, আনোয়ার হোসেন, আব্দুল ওয়াহেদ মনির, ফারুক মিয়া মাস্টার।

এছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব পলাশ মাহমুদ, যুগ্ম সদস্য সচিব মীর দুলাল, ইফতেখার আহাদ নাইম, কামাল আহমেদ, শাহ সৈয়দ উল হাসান সাঈদ, এম এ শহীদ, সালমা আহসান, শেখ রুবেল আহমেদ ও শফিকুল ইসলাম সেলিম।

দলটির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অনুমোদিত কমিটির তথ্য প্রকাশ করা হয়। এছাড়াও আগামী ৬ মাসের মধ্যে হবিগঞ্জ জেলার সকল উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews