1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কাগজে কলমে লেখা জনসেবার বাস্তবচিত্র কি সাধারণ মানুষের অভিজ্ঞতার সঙ্গে মেলে? রাজার বাজারে মহালের বাইরে থেকে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির দুই দিন উৎসবে আসছেন যারা হবিগঞ্জে ৫৫ বিজিবি’র বিশাল সাফল্য: প্রায় সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ  প্রবাসী পিতার আদুরে কন্যা রানিছার সাফল্যে পরিবারের উচ্ছাস শ্রীমঙ্গলে বিপুল ইয়াবাসহ দুইজন গ্রেফতার নাসিরনগরে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল মাদ্রাসা সুপারের মরদেহ ‎বাহুবল স্ট্যান্ড দখল নিয়ে সিএনজি টমটম চালকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২০ ‎ লালচান্দ চা বাগান উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী পেল বৃত্তি মেধার স্বীকৃতি : বানিয়াচংয়ে ৩২২ শিক্ষার্থীকে পুরস্কৃত করলো কিন্ডারগার্টেন এসোসিয়েশন

হবিগঞ্জে ৫৫ বিজিবি’র বিশাল সাফল্য: প্রায় সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ 

আব্দুর রাজ্জাক রাজু 
  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জ সীমান্তে চোরাচালান ও অবৈধ মাদকের বিস্তার রোধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর পৃথক চারটি বিশেষ অভিযানে মোট ৯টি ভারতীয় গরু এবং ৬৬ বোতল অবৈধ ভারতীয় মদ জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ২৯ হাজার টাকা।

বিজিবি সূত্রের তথ্যমতে, গত ২৭ সেপ্টেম্বর বিকেলে চিমটিবিল বিওপির একটি চৌকস টহলদল চুনারুঘাট উপজেলার আমু চা-বাগান এলাকায় অভিযান চালায়। সীমান্ত পিলার ১৯৭৩/এম থেকে প্রায় ৮০০ গজ ভেতরে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯টি ভারতীয় গরু আটক করা হয়, যার আনুমানিক মূল্য ৬ লাখ ৩০ হাজার টাকা।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর কালেঙ্গা ও তেলিয়াপাড়া বিওপির পৃথক টহল দল চুনারুঘাট ও মাধবপুর সীমান্তের কৃষ্ণছড়া, ১৭ নম্বর চা-বাগান এবং বনগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। এসব স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৯৯ হাজার টাকা।

উদ্ধার করা ভারতীয় গরু ও মাদকদ্রব্য প্রচলিত আইন ও বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।

সীমান্ত সুরক্ষা ও দেশের অর্থনীতি রক্ষায় চোরাচালানবিরোধী এমন অভিযান অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে ৫৫ বিজিবি। একই সঙ্গে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি চোরাচালান ও মাদক রোধে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা ও সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews