1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কাগজে কলমে লেখা জনসেবার বাস্তবচিত্র কি সাধারণ মানুষের অভিজ্ঞতার সঙ্গে মেলে? রাজার বাজারে মহালের বাইরে থেকে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির দুই দিন উৎসবে আসছেন যারা হবিগঞ্জে ৫৫ বিজিবি’র বিশাল সাফল্য: প্রায় সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ  প্রবাসী পিতার আদুরে কন্যা রানিছার সাফল্যে পরিবারের উচ্ছাস শ্রীমঙ্গলে বিপুল ইয়াবাসহ দুইজন গ্রেফতার নাসিরনগরে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল মাদ্রাসা সুপারের মরদেহ ‎বাহুবল স্ট্যান্ড দখল নিয়ে সিএনজি টমটম চালকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২০ ‎ লালচান্দ চা বাগান উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী পেল বৃত্তি মেধার স্বীকৃতি : বানিয়াচংয়ে ৩২২ শিক্ষার্থীকে পুরস্কৃত করলো কিন্ডারগার্টেন এসোসিয়েশন

রাজার বাজারে মহালের বাইরে থেকে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা

চুনারুঘাট প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাটে বালুমহালের নির্ধারিত সীমানার বাইরে বালু উত্তোলনের দায়ে সাহেব আলী (নরপতি) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে রাজার বাজার বালুমহালের আশ্রাফপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় রাজার বাজার ব্রিজের এক কিলো মিটারের মধ্যে এবং বালুমহালের নির্ধারিত সীমানার বাইরে থেকে বালু উত্তোলনরত অবস্থায় সাহেব আলী, পিতা—সিরাজ আলী, সাং—উত্তর নরপতি, চুনারুঘাটকে আটক করা হয়।

আটক ব্যক্তি জানান, তিনি বালুমহালের সীমানার বাইরে থেকে বালু উত্তোলনের বিষয়টি অবগত ছিলেন না। পরে বালুমহালের নির্ধারিত সীমানার বাইরে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আটক ব্যক্তি তাৎক্ষণিকভাবে অর্থদণ্ডের টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের বালুমহালের নির্ধারিত সীমানার মধ্যে থেকে বালু উত্তোলন এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ মোঃ তৌফিক আনোয়ার , জনস্বার্থে, পরিবেশ রক্ষা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews