1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রবাসী পিতার আদুরে কন্যা রানিছার সাফল্যে পরিবারের উচ্ছাস শ্রীমঙ্গলে বিপুল ইয়াবাসহ দুইজন গ্রেফতার নাসিরনগরে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল মাদ্রাসা সুপারের মরদেহ ‎বাহুবল স্ট্যান্ড দখল নিয়ে সিএনজি টমটম চালকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২০ ‎ লালচান্দ চা বাগান উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী পেল বৃত্তি মেধার স্বীকৃতি : বানিয়াচংয়ে ৩২২ শিক্ষার্থীকে পুরস্কৃত করলো কিন্ডারগার্টেন এসোসিয়েশন শব্দকথা শরৎ উৎসব ২০২৬-এ ঋতুবৈচিত্র্যের সঙ্গে শেকড়ের সংস্কৃতির পরিচয় ঘটানোর আহ্বান চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক আহত ছোটবেলা থেকেই পরিবেশ সচেতনতার শিক্ষা, ঘরগাঁওয়ে ব্যতিক্রমী উদ্যোগ

লালচান্দ চা বাগান উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী পেল বৃত্তি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

চুনারুঘাট উপজেলার লালচান্দ চা বাগান উচ্চ বিদ্যালয়ের ৩ জন মেধাবী শিক্ষার্থী দি অপ্টিমিস্টস কর্তৃক প্রদত্ত বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে। একি সাথে পাশ্ববর্তি চা বাগান এলাকার অপর দুই শিক্ষাপ্রতিষ্ঠান- উদয়ন উচ্চ বিদ্যালয় ২ জন ও নালুয়া উচ্চ বিদ্যালয় থেকে ১ জন বৃত্তির কৃতিত্ব অর্জন করে।

চা বাগান এলাকার শিক্ষার্থীরা হবিগঞ্জ জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে এই বৃত্তি অর্জন করেছে—যা বিদ্যালয়, শিক্ষার্থী, অভিভাবক এবং পুরো চা বাগানবাসীর জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।

বৃত্তি প্রাপ্তরা হলেন- লালচান্দ চা বাগান চিনাইবিল এলাকার রুপেশ সাঁওতাল, সনজিতা গোয়ালা ও পরাধীন সাওতাল লালচান্দ উচ্চ বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করেন।

তবে আনন্দের বিষয় হলো, নির্বাচিত ৩ শিক্ষার্থী টানা ৪ বছর এই বৃত্তির সুবিধা পাবেন।

এই অর্জন প্রমাণ করে—সুযোগ ও সঠিক দিকনির্দেশনা পেলে চা বাগানের শিক্ষার্থীরাও তাদের মেধা ও পরিশ্রম দিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারে।

৩ কৃতি শিক্ষার্থীদের এই সাফল্য ভবিষ্যতে আরও অনেক শিক্ষার্থীকে স্বপ্ন দেখতে এবং এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে—এই প্রত্যাশা।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews