1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দীর্ঘদিনের দুর্ভোগের অবসান: জগদীশপুর সড়কে ২৩ কোটি টাকা ব্যয়ে বিশাল উন্নয়ন প্রকল্প আন্তর্জাতিক মঞ্চে বারবার যোগ্যতার প্রমাণ, তবুও অনিশ্চয়তায় ‘DEMON 71’-এর বিশ্বযাত্রা কোটি কোটি টাকা আত্মসাত: আওয়ামী দোসর নিপেন পাল এখনো ধরাছোঁয়ার বাইরে সড়ক দুর্ঘটনায় আহতকে হাসপাতালে নেওয়া ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যাবে না বানিয়াচংয়ে নিখোঁজের দুই মাসেও উদ্ধার হয়নি মীম : উদ্বেগ -উৎকন্ঠায় পরিবার চুনারুঘাটে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানাকে অবসর জনিত বিদায় সংবর্ধনা চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু চুনারুঘাটে ৩৩ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক মাধবপুরের ঐতিহ্যবাহী মোজাইক ফিল্টার শিল্পে ধস : লোকসানে পেশা ছাড়ছেন কারিগররা

‎বাহুবল স্ট্যান্ড দখল নিয়ে সিএনজি টমটম চালকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২০ ‎

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে টমটম স্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ সময় বাহুবল বাজারের ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘন্টা ব্যাপি ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেলের আঘাতে উভয় পক্ষে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত কয়েকজনকে বাহুবল ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয় এবং অন্যন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

‎শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলা সদরের টমটম স্ট্যান্ডের নিয়ন্ত্রণ, টমটমে যাত্রী উঠানামা এবং চালকদের কাছ থেকে আদায় করা বিভিন্ন ফি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে শনিবার দুপুরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া পাল্টা ধাওয়াকালে উভয় পক্ষ ইটপাটকেল ছুঁড়ে সংঘর্ষে লিপ্ত হয়।

‎অপর একটি সূত্র জানায়, বাহুবল টু রামপুর-ফয়জাবাদ রুটে চলাচলকারী টমটমে যাত্রী উঠানামা নিয়ে সিএনজি চালকদের সাথে বিরোধ চলছিল। সংঘর্ষ নিয়ন্ত্রণে আসলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

‎এ বিষয়ে বাহুবল মডেল থানার ওসি মোঃ রুহুল আমিন তালুকদার জানান, পূর্ব বিরোধের জেরে টমটম ও সিএনজি শ্রমিকরা সংঘর্ষে জড়িয়েছে। খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews