
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠনকল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টমৃবর) বিকেলে বগাডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভার কার্যক্রম পরিচালনা করা হয়।
মাওলানা মুফতি জুনাইদ আহমদ আল-ক্বাদরী’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহম্মদাবাদ ইউনিয়নের তরুণ চেয়ারম্যান প্রার্থী ইমন তাহেরি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক আহম্মদ মামুন, নাজমুল হক বাছির, হাফেজ জিসান সহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দাওয়াতে ঈমানী বাংলাদেশের অধীনে তাহেরীয়া সুন্নী যুব সংগঠন যুব সমাজকে সুন্নীয়তের আদর্শে ও মানবিক কাজে ঐক্যবদ্ধ করতে কাজ করছে। নতুন কমিটি গঠনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করা হয়।
এসময় এলাকার যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
দ.ক.২৬