1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের অর্থায়নে গঙ্গানগর দিঘীরপাড় মসজিদে নলকূপ স্থাপন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভোটের মৌসুমি দরদি নয়, আমরা চাই মানুষের আপনজন গনকিরপাড়ে মাদকের রাজত্ব : তাজুল ইসলামের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি গাদীশালে রাতের আঁধারে কৃষি জমির মাটি কর্তন: এক লাখ টাকা জরিমানা বাল্লা সড়কে আতঙ্ক ছড়াচ্ছে মৃত গাছ নতুন কুঁড়ি দাবা প্রতিযোগিতা: উপজেলা চ্যাম্পিয়ন রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের রুপু প্রতারণার ফাঁদে প্রবাসী: তিন দফা চুক্তি, কোটি টাকার লেনদেন; ফিশারি থেকে উচ্ছেদ নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২ এর শুভ উদ্বোধন উপলক্ষে অনলাইনে চুনারুঘাটের অংশগ্রহণ  অবশেষে উচ্ছেদ করা হয়েছে দামোদরপুর রাস্তার অবৈধ তোরণ

চুনারুঘাট আইডিয়াল স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আসাদ ঠাকুর
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মেধা, অধ্যবসায় ও সাফল্যের স্বীকৃতি হিসেবে চুনারুঘাট আইডিয়াল স্কুল এন্ড কলেজ এবারের এসএসসি পরীক্ষায় A+ ও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে।

প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ, অধ্যবসায়ের স্বীকৃতি এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে তাদের আরও উৎসাহিত করার লক্ষ্যে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে A+ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে চুনারুঘাট আইডিয়াল স্কুল এন্ড কলেজের আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জি: মো: আব্দুর রউফ। সেই সাথে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ইমদাদুল হক চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক মো: জাহিদুল ইসলাম জুয়েল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের যথাযথ স্বীকৃতি তাদের ভবিষ্যৎ পথচলায় আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আরও মনোযোগী ও উৎসাহিত করার পাশাপাশি বিদ্যালয়গুলোতে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।

সংবর্ধিত শিক্ষার্থীবৃন্দরা হলেন-
১) সাবিহা তাবাসসুম তানহা – SSC 2005- A+
২) রিয়া রাণী দাস – SSC 2025- A+
৩) আজমাইন ইখতেদার আদেল- বৃত্তি “ট্যালেন্টপুল”
৪। শিমরা তালুকদার- বৃত্তি “সাধারণ”
৫। লাইবা তাসনুম রুহী- অলিম্পিয়াড প্রতিযোগি ও
৬। সায়ন্তিকা বৈদ্য সূচী- অলিম্পিয়াড প্রতিযোগি হিসাবে কৃতিত্ব অর্জন তাদের সংবর্ধিত করা হয়।

এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে উঠে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews