1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট আইডিয়াল স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চুনারুঘাটে নজরুলের জীবন-সাহিত্য ও দর্শন নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা চেয়ারম্যান প্রার্থী শামছুল আলম ফুলমিয়ার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত চুনারুঘাটে ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটির শপথ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক শান্তি দিবসে শায়েস্তাগঞ্জে মানববন্ধন তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌর শাখার নতুন কমিটি গঠন  হবিগঞ্জ সদর হাসপাতাল: হাম ওয়ার্ডে ২০ বেডে ৭৫ শিশু! উপজেলার কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম বানিয়াচংয়ে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে পুরুষশূন্য বাড়িতে হামলা ও লুটপাট, আহত ১  চুনারুঘাট পৌর শহরে যানজট নিরসনে মোবাইল কো্ট পরিচালনা, জরিমানা আদায়

বানিয়াচংয়ে শিশু নিখোঁজে বাড়ছে আতঙ্ক: খোঁজ মিলছে না ফাবিয়া ও আশরাফুলের

বানিয়াচং প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচংয়ে শিশু নিখোঁজের ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। মাত্র তিন দিনের ব্যবধানে উপজেলার দুই শিশুর নিখোঁজের ঘটনা সামনে এসেছে। সর্বশেষ গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বানিয়াচং বড়বাজার এলাকা থেকে আশরাফুল (১৩/১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়। নিখোঁজ হওয়া আশরাফুল ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মজলিশপুর বন্দেরবাড়ির শুফল মিয়ার পুত্র।

এর পূর্বে গত বৃহস্পতিবার (১৭সেপ্টেম্বর) আসরের নামাজের পর থেকে বানিয়াচং উপজেলার ১নং উত্তর-পুর্ব ইউনিয়নের দারুল হিকমা একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্রী ফাবিয়া নিখোঁজ রয়েছে। পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান পাননি। ফাবিয়া ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খোয়াজ আলী মিয়ার কন্যা।

এ দিকে আশরাফুলের পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, দুপুর ১২টার দিকে বড়বাজার থেকে নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের সময় তার পরনে ছিল কালো রঙের গেঞ্জি, কালো থ্রি-কোয়ার্টার প্যান্ট ও কালো জুতা। পরপর শিশু নিখোঁজের ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।

অভিভাবকদের দাবি, নিখোঁজের ঘটনাগুলোর বিষয়ে দ্রুত অনুসন্ধান করে শিশুদের সন্ধান বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পাশাপাশি শিশুদের নিরাপত্তার বিষয়েও অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

নিখোঁজ শিশুদের সন্ধান পেলে দ্রুত তাদের পরিবারের সদস্যদের অথবা নিকটস্থ থানায় তথ্য দেওয়ার অনুরোধ করা হয়েছে।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews