1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট সীমান্তে চোরাকারবারিদের গুলিতে সোহাগ নিহত হবিগঞ্জে বিদ্যালয়ের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু জিপিএ-৫ পেয়েছে সাবিহা: চুনারুঘাট আইডিয়াল স্কুলের বিশেষ কেয়ারিং এ সন্তুষ্ট অভিভাবক  চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে আইডিয়াল স্কুলের রিয়া, বড় অর্জন ১১৫৪ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চুনারঘাট শাখার নবনির্বাচিত আহ্বায়ক দেবাশীষ দাস শিবুকে কালনেত্র এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা সায়েন্স অলিম্পিয়াডের জাতীয় পর্বে চুনারুঘাটের ৬ শিক্ষার্থী চুনারুঘাট পৌরসভার প্রধান সড়কের বেহাল অবস্থা  আমুরোড বাজারের দায়িত্বে চরম অবহেলা; নেই কমিটি নেই উন্নয়ন মোহাম্মদপুরে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল

চুনারুঘাট সীমান্তে চোরাকারবারিদের গুলিতে সোহাগ নিহত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকায় গুলিতে এক যুবক নিহত হয়। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

ঘটনার প্রথম দিকে নিহতের পরিবার জানান, বিএসএফ এর গুলিতে তিনি মারা গেছেন। কিন্তু পরবর্তিতে বিজিবি’র সাথে যোগাযোগ করলে ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক তানজিলুর রহমান জানান, চোরাকারবারিদের মধ্যে গোলাগুলিতে সোহাগ নিহত হয়।

বিকেলে বিজিবি সূত্রে জানা গেছে, চিমটিবিল সীমান্তের বাসিন্দারা আজ দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ গুলির শব্দ পান। পরে মাটিতে এক ব্যক্তির পড়ে থাকার কথা জানতে পারেন তাঁরা। এবং নিহতের পরিবার লাশটি দেখে শনাক্ত করেন, গুলিবিদ্ধ ব্যক্তি উপজেলার চিমটিবিল এলাকার বাসিন্দা সোহাগ মিয়া। তাঁকে উদ্ধার করে দ্রুত চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান বলেন, ‘এ ঘটনায় আমরা প্রথম দিকে ধরে নিয়েছিলাম বিএসএফের গুলিতে এই যুবক প্রাণ হারিয়েছেন। এ ঘটনা নিয়ে যখন আমরা বিএসএফের সঙ্গে কথা বলি, তারা আমাদের নিশ্চিত করে, তাদের গুলিতে নয়, চোরাকারবারিদের মধ্যে গুলাগুলি সংঘটিত হয়।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, ভারতীয় চোরাকারবারিদের সাথে ভাগ বাটোয়ারা নিয়ে এই যুবকসহ আরও কয়েকজনের দ্বন্দ্ব হয়। এবং তাদের গুলিতে সোহাগ প্রাণ হারান। ঘটনার সময় সোহাগের সঙ্গে তাঁর এক ভাইও ছিলেন। তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে এসে বিস্তারিত বিজিবিকে জানায়।

বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews