1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে ডাকবাহী মেইলগাড়ি ও ট্রাকের সংঘর্ষে ৩ নিহত প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর করল সরকার চুনারুঘাটে সীমান্ত ব্রিকসে নতুন মৌসুমে ইট পোড়ানো উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবিগঞ্জ জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দীর্ঘদিনের দুর্ভোগের অবসান: জগদীশপুর সড়কে ২৩ কোটি টাকা ব্যয়ে বিশাল উন্নয়ন প্রকল্প আন্তর্জাতিক মঞ্চে বারবার যোগ্যতার প্রমাণ, তবুও অনিশ্চয়তায় ‘DEMON 71’-এর বিশ্বযাত্রা কোটি কোটি টাকা আত্মসাত: আওয়ামী দোসর নিপেন পাল এখনো ধরাছোঁয়ার বাইরে সড়ক দুর্ঘটনায় আহতকে হাসপাতালে নেওয়া ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যাবে না বানিয়াচংয়ে নিখোঁজের দুই মাসেও উদ্ধার হয়নি মীম : উদ্বেগ -উৎকন্ঠায় পরিবার চুনারুঘাটে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানাকে অবসর জনিত বিদায় সংবর্ধনা

শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা; সভাপতি মনসুর সম্পাদক আখতারুজ্জামান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান শব্দকথা প্রকাশনের সহযোগী সংগঠন শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
১৮ আগস্ট (সোমবার) শব্দকথা প্রকাশনের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত উন্মুক্ত আলোচনার মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কবি মনসুর আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন আখতারুজ্জামান তরপদার জামান। সহসভাপতি হিসেবে রয়েছেন সংগীতশিল্পী গোপী মোহন দাস ও কথাসাহিত্যিক সিদ্দিকী হারুন। যুগ্ম সম্পাদক হয়েছেন সৈয়দা রিমা আক্তার, কোষাধ্যক্ষ মো. কুহিনুর ইসলাম স্বপন, দপ্তর সম্পাদক সৈয়দা নাছিমা আক্তার বেলী এবং প্রচার সম্পাদক চৌধুরী তাওহীদ বিন আজাদ।
এ ছাড়া সাহিত্য সম্পাদক এনি মনি দাস, সাংস্কৃতিক সম্পাদক কণ্ঠশিল্পী নুরুন্নাহার শিমুল এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন কথাসাহিত্যিক আখতার উজ্জামান সুমন, কবি এস এম মিজান ও লেখক হাবিব খোকন।
নবনির্বাচিত সভাপতি কবি মনসুর আহমেদ বলেন, ‘হবিগঞ্জ একটি সাহিত্য ও সাংস্কৃতিক সমৃদ্ধ জেলা। এই সাংস্কৃতিক ঐতিহ্য দেশব্যাপী উপস্থাপন করতে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি।’
তিনি বলেন, শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের উদ্যােগে নিয়মিত শব্দকথা সাহিত্য উৎসব, ঋতুভিত্তিক অনুষ্ঠান, শব্দকথা সাহিত্য পুরস্কার, শব্দকথা পাণ্ডুলিপি পুরস্কার, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হাওর বিলাস ও পাঠচক্রের আয়োজন করা হচ্ছে। পাশাপাশি চা শ্রমিক পরিবারের সন্তানদের মধ্যে বিনামূল্যে সৃজনশীল বই বিতরণ এবং সাহিত্যবিষয়ক ত্রৈমাসিক ছোটোকাগজ ‘শব্দকথা’ প্রকাশ করা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘নানা প্রতিকূলতার মুখোমুখি হলেও আমরা নিয়মিত সাহিত্য ও সংস্কৃতির উন্নয়নে কাজ করে যাচ্ছি। আগামী দিনেও হবিগঞ্জের সাহিত্য-সংস্কৃতির ঐতিহ্যকে আরও বিস্তৃত পরিসরে তুলে ধরতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews