1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
শায়েস্তাগঞ্জের নতুন ইউএনও মো. আসাদুজ্জামানের যোগদান চুনারুঘাট থানার এসআই সজল পালের বিরুদ্ধে আসামি গ্রেফতারে অবহেলা ও বিতর্কিত ভূমিকার অভিযোগ  বাহুবলে তিন ফ্যাসিস্ট নেতার গ্রেপ্তারে প্রশংসায় ভাসছেন ওসি রুহুল আমিন  চুনারুঘাটে মোবাইলকোর্টে এক মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড বিজিবির অভিযানে সাতছড়ি ও তেলিয়াপাড়া থেকে ১৩৩ কেজি ভারতীয় গাঁজা এবং ১৮ বোতল মদ জব্দ  সাংবাদিকদের বন্ধু একমাত্র হাতের কলম, কিন্তু শত্রুর তালিকা বিশাল দীর্ঘ পুলিশ তুমি কার? —এক বিতর্কিত প্রশ্নের ভিতর লুকানো রাষ্ট্রের বাস্তব চিত্র পুলিশ তুমি কার? —এক বিতর্কিত প্রশ্নের ভিতর লুকানো রাষ্ট্রের বাস্তব চিত্র খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চুনারুঘাটে দূর্বৃত্তের হাতে আটক সরকারি নারী কর্মচারীকে পুলিশের উদ্ধার

শায়েস্তাগঞ্জের নতুন ইউএনও মো. আসাদুজ্জামানের যোগদান

আল আমিন সাঈফী
  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আসাদুজ্জামান।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

জানা গেছে, সাবেক ইউএনও ফজলে রাব্বানী চৌধুরী বদলি হওয়ার পর গত ৮ আগস্ট থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্ত ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পরে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে মো. আসাদুজ্জামানকে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।

মো. আসাদুজ্জামান ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব গ্রহণের পর নবাগত ইউএনও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

এ সময় ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, “জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত সরকারি সেবা পৌঁছে দেওয়া উপজেলা প্রশাসনের প্রধান লক্ষ্য। স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সর্বস্তরের জনগণের সমন্বিত সহযোগিতায় সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত একটি আধুনিক ও উন্নত শায়েস্তাগঞ্জ গড়ে তোলা হবে।”
তিনি আরও বলেন, সবার আন্তরিক সহযোগিতা ও সমন্বিত প্রচেষ্টায় শায়েস্তাগঞ্জকে একটি উন্নত, সমৃদ্ধ ও সুশাসনভিত্তিক উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

এদিকে নবাগত ইউএনও মো. আসাদুজ্জামানকে স্বাগত জানিয়েছেন উপজেলা প্রশাসন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দ.,ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews