1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

চুনারুঘাটে “চ্যানেল এস” এর প্রতিনিধি হলেন নোমান

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

 

নিজস্ব সংবাদদাতা: চুনারুঘাট প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় সাংবাদিক মোঃ নোমান মিয়া স্যাটেলাইট টিভি চ্যানেল এস-এর চুনারুঘাট উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় প্রেসক্লাবে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ইং রাত ৮টা ৩০ মিনিটে চুনারুঘাট প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সভা পরিচালনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মেহেদী হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ সুমন মিয়া, নির্বাহী সদস্য শাহজাহ জলী, সদস্য মাসুদ আলম, দপ্তর সম্পাদক তোফাজ্জল মিয়া, সাংবাদিক জসিম, আব্দুল হাই প্রিন্স, আলাউদ্দিনসহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা মোঃ নোমান মিয়ার এই নিয়োগকে চুনারুঘাটের সাংবাদিকতার ক্ষেত্রে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। তারা তার পেশাগত দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

প্রধান অতিথি চুনারঘাট থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন , চ্যানেল এস-এর মতো জাতীয় গণমাধ্যমে চুনারুঘাট উপজেলার প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া গর্বের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, মোঃ নোমান মিয়া বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনস্বার্থ রক্ষা এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে আরও কার্যকর ভূমিকা রাখবেন।

মতবিনিময় সভায় মোঃ নোমান মিয়া তার উপর অর্পিত দায়িত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি সাংবাদিকতার নীতিমালা ও পেশাদারিত্ব বজায় রেখে সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে সর্বোচ্চ চেষ্টা করবেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews