1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারঘাটে মাদক, জুয়া ও কিশোর গ্যাংবিরোধী আন্দোলনে কঠোর অবস্থানে বড়াইল বাসী তরুণ সমাজের ধ্বংসযাত্রা: নেতা জেতে, জাতি হারে- মোঃ রোকনুজ্জামান শরীফ দেলোয়ার হোসাইন সাঈদী: মানুষের মনে থাকা এক আলোচিত ব্যক্তিত্ব বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলায় মানিক সরকার গ্রেপ্তার হবিগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব চুনারুঘাটে স্কুল অলিম্পিয়াড অনুষ্ঠিত  মাদক সম্রাট কাজল গ্রেপ্তার: স্বস্তিতে চুনারুঘাট পৌরবাসী  ফ্যামিলি কার্ড: মানুষের অধিকার, নাকি নতুন অনিয়মের দরজা? মতামত নিয়োগ বঞ্চিতদের ক্ষোভে উত্তাল বানিয়াচং : লাঞ্চিত ইউএনও- ফলাফল বাতিলের দাবি চুনারুঘাটে ৫০ কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

হবিগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব

হবিগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী হবিগঞ্জ জেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, স্কলারশিপ প্রদান ও ক্যারিয়ার গাইডলাইন সেমিনারের আয়োজন করতে যাচ্ছে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, হবিগঞ্জ।

কৃতি শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি ও উৎসাহিত করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ উচ্চশিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে এ আয়োজন করা হচ্ছে।

আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে হবিগঞ্জ জেলার ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হবে। পাশাপাশি নির্বাচিত শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ে বিশেষ গাইডলাইন, ভবিষ্যৎ পরিকল্পনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক আলোচনা এবং সফল শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ থাকবে।

এ আয়োজনের অন্যতম বিশেষ আকর্ষণ হিসেবে অংশগ্রহণকারী সকল জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীকে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের বিনামূল্যে সদস্যপদ প্রদান করা হবে। সদস্যপদ পাওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে ক্লাবের বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন, প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবে।

উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের পরিচালক মোশাহিদ মজুমদার বলেন,“একজন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি তার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও পুরো জেলার জন্য গর্বের বিষয়। আমরা চাই এই কৃতি শিক্ষার্থীরা শুধু ভালো ফলাফলেই সীমাবদ্ধ না থেকে বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন ও নেতৃত্বের মাধ্যমে ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক। তাদের স্বপ্নকে আরও বড় করতে প্রয়োজনীয় উৎসাহ, দিকনির্দেশনা ও সুযোগ তৈরি করাই আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য। উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব সবসময় মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের পাশে থাকবে।”

আরও বলেন, “এই আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারী সকল জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীকে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের বিনামূল্যে সদস্যপদ প্রদান করা হবে। আমরা বিশ্বাস করি, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের উদ্ভাবক, গবেষক, উদ্যোক্তা ও নেতৃত্বের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে।”

অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি রাখা হয়েছে। আগ্রহী ও যোগ্য শিক্ষার্থীদের নির্ধারিত অনলাইন ফর্মে সঠিক তথ্য প্রদান করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশনের শেষ সময় ১৮ আগস্ট ২০২৬।

আয়োজকরা আশা করছেন, হবিগঞ্জের কৃতি শিক্ষার্থীদের এই অর্জন উদযাপনের মাধ্যমে তাদের ভবিষ্যৎ পথচলায় নতুন অনুপ্রেরণা তৈরি হবে এবং বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর দক্ষ প্রজন্ম গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews