
ঐতিহ্যবাহী রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে বিজ্ঞান বিভাগ থেকে (জিপিএ-৫) ১১৫০ নম্বরের এ সাফল্য অর্জন করেছে লাইসা হুসাইন।
সে রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে সর্বোচ্চ নাম্বার পেয়ে উত্তীর্ণ।
লাইসা চুনারুঘাট উপজেলার রাজার বাজারের ধান ব্যবসায়ি উজ্জল মিয়া ও রাজার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ফেরদৌসআরা জনির কন্যা।
লাইসা পরিবারের দ্বিতীয় সন্তান। প্রথম সন্তান সিলেট রাগীব আলী মেডিক্যাল কলেজের শিক্ষার্থী।
লাইসা ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চায়।
লাইসার এ সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন বাবা মা। তারা লাইসার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
দ.ক.সিআর.২৬