1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
সত্য, নীতি ও জনস্বার্থই হোক সাংবাদিকতার মূল শক্তি আহম্মদাবাদে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাধবপুরে ১৪৯ স্কুলের ৭৯টিতে নেই প্রধান শিক্ষক, বড় চ্যালেঞ্জ নতুন শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামের  বেদনার বালুচরে স্বাস্থ্যখাত—চিঠি কি বদলাবে বাস্তবতা? জনবান্ধব আচরণে বাহুবলে প্রশংসিত ওসি রুহুল আমিন তালুকদার চুনারুঘাটে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগে এসআই মামুন ও কনস্টেবল রহুল আমীন পুলিশ লাইনে সংযুক্ত চুনারুঘাটে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার চুনারুঘাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন লংলা আধুনিক ডিগ্রি কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এসএসসি ফলাফলে উপজেলায় প্রথম চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়

মো: আসাদুজ্জামান খাঁন : চুনারুঘাট 
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা ২০২৬-এ হবিগঞ্জ জেলাধীন চুনারুঘাট উপজেলার প্রাচীন ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর বিদ্যালয় থেকে *মোট ৮৩ জন* শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে *৬৮ জন শিক্ষার্থী কৃতকার্য* হয়েছে। পাসের হার *৮১.৯৩ শতাংশ*। কৃতকার্যদের মধ্যে *১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫* পেয়ে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে। যা জাতীয় গড় পাসের হার এর চেয়ে অনেক বেশি।

ফলাফলে দেখা যায়, অকৃতকার্য হয়েছে ১৬ জন শিক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্ত ১৭ জন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা বইছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, _“আলহামদুলিল্লাহ, আমাদের মেয়েরা এবারও ভালো করেছে। জাতীয় পাসের হার কম হলেও আমাদের বিদ্যালয় ৮০ শতাংশের উপরে পাসের হার ধরে রেখেছে। ১৭ জন জিপিএ-৫ প্রাপ্তি আমাদের জন্য গর্বের। এই সাফল্যের কৃতিত্ব শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সকলের। ভবিষ্যতে শতভাগ পাসের লক্ষ্যে আমরা আরও পরিশ্রম করব।”_

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চুনারুঘাট উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি ফলাফলে উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কৃতকার্য সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে বলেন, নারী শিক্ষার প্রসারে এই প্রতিষ্ঠান আগামীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কৃতকার্য শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। উল্লেখ্য যে,বাবু কামাখ্যা চরণ বিশ্বাস অত্র প্রতিষ্ঠানটি ১৯৫৬ইং সনে প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে অদ্যকাল পর্যন্ত উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কৃতিত্ব পূর্ণ ফলাফল অর্জন করে আসছে। তথ্য সংগ্রহকালে অভিভাবকগণ বলেন চুনারুঘাট উপজেলার একমাত্র প্রাচীন নারী শিক্ষা প্রতিষ্ঠান ৭১ বছরে পদার্পণ করেছে কিন্তু এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি সরকারি করণ করা হয়নি, চুনারুঘাট উপজেলায় নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা পালনকারী এ-ই প্রতিষ্ঠান কে জাতীয় করণের জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন।

দ.ক/একে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews