1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
আসামপাড়া বাজারে রাস্তায় জমে থাকা পানিতে ক্রেতা ও ব্যবসায়িদের চরম ভোগান্তি চুনারুঘাটে যথাযোগ্য মর্যাদায় “জুলাই দিবস” পালিত মৃত্যু: মহাযাত্রার রাজকীয় গমন- মোঃ রোকনুজ্জামান শরীফ শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে যেসব আয়োজন কবিতা- ❝মবভাঙা, দেশবাঁচা❞ মোঃ রোকনুজ্জামান শরীফ হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালাউক বাজারে লাখাই পুলিশের প্রস্তুতি মহড়া শাহ আজম (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে সফাত আলী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বৃক্ষরোপণ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে হবিগঞ্জ সোসাইটি ইউ.কে-র ত্রান ও বস্ত্র বিতরণ

কবিতা- ❝মবভাঙা, দেশবাঁচা❞ মোঃ রোকনুজ্জামান শরীফ

মোঃ রোকনুজ্জামান শরীফ
  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬

মবভাঙা, দেশবাঁচা
(২০২৫ সালে অন্তর্বর্তী সরকার থাকাকালীন)

ভেঙে ফেলো নাটকীয় রাষ্ট্রযন্ত্র,
ভেঙে ফেলো সব ফ্যাসিস্ট তন্ত্র।
ভেঙে ফেলো মবের মেশিন,
চোর, বাটপার আর কুশাসন।

আছে যত মবের উৎস,
ভেঙে বাঁচাও দেশ, তরুণ বৎস।
মবতন্ত্রের পার্টনার যারা,
বেঁধেছে দল ক্ষণিকে তারা।

দেশ বাঁচাতে জনশক্তি গড়,
দেশের শক্তি যুব ও তরুণই বড়।
গলা ধাক্কা মারো মুষ্টিবদ্ধে,
তোমাদের শক্তি একতাবদ্ধে।

পলকের নেশায় রঙিন ওরা,
বিলাসী জীবন কাটায় ত্বরা।
বোঝে না ওরা মানবধর্ম,
সদাই করে রাষ্ট্রবিরোধী কর্ম।

পেট পুরে খায় নিজেরা ওরা,
চোরের চেয়েও দাদা চোর তারা।
সুযোগে কামায় অর্থের পাহাড়,
পেট পুরে খায় মজার আহার।

খিদের জ্বালা না মানে কিছু,
অনাহারী ছোটে মরীচিকার পিছু।
বুভূক্ষুকে দেয় পুলিশের তাড়া,
ক্ষমতার মসনদে বসে দিশেহারা।

মানবসেবা যে মহান কর্ম,
বোঝে শুধু তারা আপন মর্ম।
রাষ্ট্র, জনতা লণ্ডভণ্ড, পণ্ড—
ইতিহাসের সাক্ষীতে হবে যে দণ্ড।

শরীফ’স হাউজ
মঠবাড়িয়া
১৩/১১/২০২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews