মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল মাদকের গডফাদারদের দিন ফুরাচ্ছে! চুনারুঘাট পৌরসভার উন্নয়ন পরিদর্শনে এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা শায়েস্তাগঞ্জে অংশীজনদের মতবিনিময় সভায় টমটম ভাড়া নির্ধারণ, বিরোধের অবসান হবিগঞ্জে খেলার মাঠে হালচাষ! কালিশিরির আঃ ছত্তার মেম্বারের সুযোগ্য সন্তান সাজুর জনসেবার প্রতিশ্রুতি চুনারুঘাটে বেহাল রাস্তার দুর্ভোগে ৫০ হাজার মানুষ কণ্ঠে নয়, বিবেকে বাজুক ‘আমার সোনার বাংলা’ শায়েস্তাগঞ্জে গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক যুবকের কারাদণ্ড আব্দুল মোমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

কালিশিরির আঃ ছত্তার মেম্বারের সুযোগ্য সন্তান সাজুর জনসেবার প্রতিশ্রুতি

  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার শেখ আব্দুস সাত্তার সাহেবের সুযোগ্য সন্তান, শ্রীমঙ্গল জামেয়া ইসলামীয়া বালক-বালিকা মাদরাসার শিক্ষক হাফেজ আব্দুল গফ্ফার সাজু তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে এক পোস্টে পিতার জনসেবামূলক কাজে একাত্বতা জানিয়েছেন।

তিনি লিখেন,”ছোটবেলা থেকেই বাবাকে দেখে আসছি তিনি কিভাবে ৬নং ওয়ার্ডের কালিশিরি হারাজুড়া গ্রামের মানুষের জন্য দিন-রাত এক করে খেটে যাচ্ছেন। মানুষের বিপদে তাদের পাশে দাঁড়ানো, তাদের সমস্যা সমাধান করা—বাবার এইসব নিঃস্বার্থ সেবা দেখেই আমি বড় হয়েছি।
​আজ আমি মনেপ্রাণে অনুভব করি, বাবার এই মহৎ কাজগুলোকে আরও এগিয়ে নেওয়া দরকার।

আমি চাই- বাবার পাশে থেকে একজন অতন্দ্র প্রহরীর মতো এই কালিশিরী হারাজোড়া গ্রামকে, গ্রামের রাস্তা ঘাটকে সাঁজাতে। এমনকি এলাকার কোনো অসহায় মা যেন টাকার অভাবে চিকিৎসা না পেয়ে ফিরে না যায়, কোনো মেধাবী শিশু যেন ঝরে না পড়ে।

​বাবা, তুমি যে আস্থার প্রতীক হয়ে আছ, আমি সেই আস্থার মর্যাদা রাখতে চাই। তোমার দোয়া আর দিকনির্দেশনা থাকলে ইনশাআল্লাহ আমি এই ওয়ার্ডকে একটি সত্যিকারের আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।

অসহায় মানুষের চোখের পানি মোছার কাজে আমি তোমার ছায়া হয়ে থাকতে চাই, বাবা তুমি দোয়া করিও।”

সে লক্ষ্যে এই বর্ষা মৌসুমে কালিশিরি গ্রামের উত্তর কালিশিরি বান্নি বাড়ির রাস্তা সংস্কার, কালিশিরি বাজার পরিষ্কার, দক্ষিণ কালিশিরির কাটলার রাস্তা, পূর্ব কালিশিরির মাজগাও রাস্তা ও হাড়াজোরার রাস্তায় রাবিস পেলে মেরামত করেছেন হাফিজ আব্দুল গফফার সাজু। এছাড়াও ৬নং ওয়ার্ডের ২টি রাস্তার সলিং কাজ সম্পন্ন করেছেন তিনি।

হাফেজ আব্দুল গফফার সাজু প্রিন্সিপাল, কালীশিরী হাজীবাড়ি দারুত ত্বাকওয়া তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদরাসা, খতিব- কালিশীরি হাজীবাড়ি জামে মসজিদও বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালক হিসাবে নিয়োজিত আছেন।

উল্লেখ্য, শেখ আব্দুস ছত্তার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বর্তমান মেম্বার। আসন্ন নির্বাচনে তিনি আবারও প্রার্থী হবেন বলেন জানান। তিনি সকলের দোআ ও সেবা করার সহযোগিতা চান।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews