1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
জয়ের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন আহম্মদাবাদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়াল চুনারুঘাটের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক  চুনারুঘাটে দুর্গাপূজার নবমীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও শুভেচ্ছা বিনিময় করলেন জসিম উদ্দিন চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফারহানা-আওলাদের পরকিয়ায় বাধা দেওয়ায় এক নারী হামলার শিকার; থানায় অভিযোগ  হবিগঞ্জে সীমান্তসংলগ্ন ৬৪ পূজামণ্ডপে ৫৫ বিজিবির বিশেষ নিরাপত্তা চুনারুঘাটে ছুটির দিনেও যানজট নিরসনে মাঠে সক্রিয় পৌরকর্মকর্তা বিশ্ব র‍্যাংকিংয়ে চমক দেখালেন বানিয়াচংয়ের কিবরিয়া: ইসলামিক স্টাডিজে বিশ্বে হলেন ৪র্থ গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল

চুনারুঘাটে আশরাফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের উদ্যোগে হজ ও ওমরা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে আশরাফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের উদ্যোগে হজ ও ওমরা বিষয়ক সেমিনার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই)বিকালে চুনারুঘাটে আশরাফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের কার্যালয়ের পাশের দ্বিতীয় তলায় আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন চুনারুঘাট শামসুল উলুম টাইটেল মাদ্রাসার মুহতামিম আলহাজ মাওলানা জহুর আলী।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাহেবজাদায়ে হবিগঞ্জী মাওলানা তাফহিমুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদির লস্কর, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক মীর সাহেব আলী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নুরুল ইসলাম তোতা, বাজার ব্যবসায়ী কমিটির সহ-সভাপতি সিদ্দিকুর রহমান মাসুদ, সাংবাদিক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন আশরাফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের চেয়ারম্যান আলহাজ মাওলানা আতাহার আলী।

তিনি বলেন, “আমি অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে হাজিদের যথাযথ মর্যাদা দিয়ে হজ ও ওমরার সব কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা করে আসছি। ব্যবসার নামে আল্লাহর মেহমানদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা করতে চাই না। ১৯৮৩ সাল থেকে আমি পবিত্র সৌদি আরবের সঙ্গে সম্পৃক্ত রয়েছি। আজ পর্যন্ত কোনো হাজির সঙ্গে প্রতারণা করিনি। বর্তমানে কিছু হজ ও ওমরা ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অভিযোগ শোনা যাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।”

তিনি আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজ নিবন্ধন সম্পন্ন করার জন্য আগ্রহীদের প্রতি আহ্বান জানান।

সেমিনারে বক্তারা আশরাফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের চেয়ারম্যান মাওলানা আতাহার আলীর দীর্ঘদিনের সততা, অভিজ্ঞতা ও সেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা হজ ও ওমরা পালনকারীদের বিশ্বস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করারও পরামর্শ দেন।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং হজযাত্রীদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।

দ.ক/জেএল

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews