1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

চুনারুঘাটে পুলিশের অভিযানে ভারতীয় গরু জব্দ

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের এক অভিযানে ১০টি গরু উদ্ধার করা হয়েছে। রোববার (১২ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রাম থেকে এসব গরু উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, গরুগুলো ভারত থেকে পাচার করে আনা হয়েছে।

চুনারুঘাট থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘনশ্যামপুর গ্রামে ৩০টি ভারতীয় গরুর তথ্য পেয়ে এই বিশেষ অভিযান চালানো হয়। স্থানীয় কয়েকজনের মধ্যস্থতার কারণে অভিযানে ১০টি গরু উদ্ধার করা সম্ভব হলেও পাচারকারী মীর শওকত আলী পালিয়ে যাওয়ার সুযোগ পায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সূত্র জানায়, মধ্যস্থকারীদের ছলছাতুরির কারণে আলফির বাড়িতে রাখা আরও ২০টি গরু পাচারকারীরা সরিয়ে ফেলতে সক্ষম হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, উদ্ধার করা গরুগুলো ভারত থেকে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews