1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর  চুনারুঘাটে প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট প্রতিবন্ধী তরুণী রুমি ধর্ষণ মামলার আসামী কাউসারকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ বৈধ কাজের পথে অবৈধ দাবির দেয়াল; ঘুষ নয়, অধিকার চাই- দালালি নয়, স্বচ্ছতা চাই চুনারুঘাট থেকে হার্ভার্ড, দীপ্তিতা দাশের অনন্য অর্জন  চুনারুঘাটে বর্ণাঢ্য আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুভ জন্মাষ্টমী আজ | কালনেত্র চুনারুঘাটে হিফজুল কোরআন ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত  মজুরি বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে চা শ্রমিক নেতা গ্রেপ্তার

বানিয়াচংয়ে দোয়াখানী সড়কে ভাঙন : সংস্কারের দাবি

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬

বানিয়াচং প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের দোয়াখানী মহল্লার প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ও পার্শ্ববর্তী জলাশয়ের ভাঙনে এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করছে হাজারো মানুষ এবং বিভিন্ন হালকা যানবাহন।

দোয়াখানী মহল্লার এই পাকা সড়কটির একটি বড় অংশ পাশের পুকুর বা জলাশয়ের গর্ভে বিলীন হয়ে গেছে। রাস্তার নিচের মাটি ও ইটের খোয়া সরে গিয়ে বড় ধরনের ভাঙন ও গর্তের সৃষ্টি হয়েছে। বর্তমানে রাস্তাটি এতটাই সংকীর্ণ হয়ে পড়েছে যে, একটি রিকশা বা ইজিবাইক (টমটম) পার হওয়ার সময় যেকোনো মুহূর্তে তা উল্টে খাদে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। িবিশেষ করে রাতের অন্ধকারে বা বৃষ্টির দিনে এই স্থানে যাতায়াত করা সাধারণ পথচারীদের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, এটি এলাকার অত্যন্ত ব্যস্ত একটি সড়ক। প্রতিদিন স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ এই পথ দিয়ে যাতায়াত করেন। সড়কটি এভাবে ভেঙে থাকায় প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। টমটম বা সিএনজিচালিত অটোরিকশা চালকরা বাধ্য হয়ে চরম ঝুঁকি নিয়ে এই ভাঙা অংশ পার হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, রাস্তাটির এই করুণ দশা দীর্ঘদিন ধরে চললেও তা সংস্কারে বা ভাঙন রোধে কার্যকর কোনো টেকসই উদ্যোগ নেওয়া হয়নি।

এলাকাবাসীর জোর দাবি, অনতিবিলম্বে এই ভাঙন কবলিত স্থানে শক্তিশালী গাইড ওয়াল নির্মাণ করে রাস্তাটি পুনর্নির্মাণ করা হোক। বড় ধরনের কোনো বড় দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনা ঘটার আগেই স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী মহল্লাবাসী।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews