জানা যায়, ২০২৪ সালে ৫ আগষ্টের ছাত্রজনতার অভ্যূত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। তখনকার সময়ে চুনারুঘাট থানায় বিএনপির নেতা নাছির উদ্দীন বাদী হয়ে ছাত্রজনতার উপর হামলা জিআর ১৮৯/২৪ মামলায় তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন। এবং ২০২৫ সালের ২৪ জুন ঢাকার মতিঝিল এলাকায় যুবদলের নেতা তুহিনসহ ছাত্রজনতার হাতে আটক হলে মতিঝিল থানায় সন্ত্রাস বিরোধী মামলায় অজ্ঞাত আসামি করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে। এবং ৮ই আগষ্ট হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা বৈষম্য বিরোধী মামলায় শোন এরেষ্ট দেখালে জামীন প্রার্থনা করেন। পৃথক পৃথক বিজ্ঞ আদালত তাকে জামিন মঞ্জুর করেন।এবং গত ১৬ জুন ২০২৬ তারিখে দীর্ঘ ৩৫৭ দিন কারাভোগ থেকে মুক্ত হোন তিনি।
সোমবার শারিরীক চিকিৎসার জন্য হবিগঞ্জ আসলে হবিগঞ্জ ডিবি পুলিশের একটি টিম তাকে আটক করে। এবং মঙ্গলবার বিজ্ঞ আদালতে হাজির করলে মাধবপুর জিআর ৩৫১/২৪ মামলায় তাকে কারাগারে প্রেরণ করেন বিজ্ঞ আদালত।
এ বিষয় জানতে চাইলে ভুক্তভোগী পরিবার দাবি করেন- মিথ্যা ভূয়া অজ্ঞাত কারণে তাকে আটক করে ডিবি পুলিশ এবং কাল্পনিক জায়গায় আসামি করলে বিজ্ঞ আদালত তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।