বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া আসামপাড়া বাজার পরিচালনা কমিটির নতুন দায়িত্বে সাব্বির ও মালেক মাধবপুরের মাদক ব্যবসায়ী মিজান গ্রেফতার  চুনারুঘাটে রাহেলা-দেলোয়ার ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চুনারুঘাটে মোবাইল চুরির অভিযোগে গাছে বেঁধে দুই কিশোরকে নির্যাতন সংসদে শাম্মির চুনারুঘাটে মাদক অভিযানের আহ্বান নবীগঞ্জে সড়কে দুই সিএনজির সংঘর্ষে নারীসহ ৮ যাত্রী আহত ২০২৪-এর ছাত্র আন্দোলন: একটি পর্যালোচনা (পর্ব-৬) ক্ষমতাসীন দলের হাত ধরে ৫নং ওয়ার্ডে উন্নয়নের আশির্বাদ যুবনেতা রুমেল আলহাজ্ব আব্দুল আহাদ সর্দার: সফল ব্যবসায়ি থেকে মানবসেবার এক কীর্তিমান সূর্যসন্তান

নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

নাজমুল ইসলাম হৃদয়: হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার সহধর্মিণী সিমি কিবরিয়া বর্তমানে নবীগঞ্জ ও বাহুবলসহ বৃহত্তর হবিগঞ্জের মানুষের কাছে একটি পরিচিত ও সম্মানিত নাম। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ তাঁকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে গেছে।

একজন সফল উদ্যোক্তা, সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে ইতোমধ্যে নিজস্ব অবস্থান তৈরি করেছেন সিমি কিবরিয়া। মানুষের সঙ্গে সহজ-সরল আচরণ, অহংকারহীন ব্যক্তিত্ব এবং আন্তরিক ব্যবহারের কারণে তিনি এলাকাবাসীর কাছে একজন বন্ধুসুলভ নেত্রী হিসেবেও পরিচিত।

শৈশব থেকেই সৃজনশীল ও প্রতিবাদী মনোভাবের অধিকারী ছিলেন সিমি কিবরিয়া। জীবনের শুরু থেকেই তিনি স্বপ্ন দেখতেন একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার। সেই স্বপ্ন বাস্তবায়নের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য কিছু করার প্রত্যয়ও ছিল তাঁর মধ্যে। কর্মসংস্থান সৃষ্টি, বেকার যুবকদের আত্মনির্ভরশীল করে তোলা এবং অসহায়-দুস্থ মানুষের পাশে দাঁড়ানোকে তিনি জীবনের অন্যতম লক্ষ্য হিসেবে গ্রহণ করেন।

এ লক্ষ্যে তিনি বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বিশেষ করে সুবিধাবঞ্চিত নারী, শিশু ও দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে তাঁর নানা উদ্যোগ প্রশংসিত হয়েছে।

সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং নারী উদ্যোক্তা তৈরিতে তাঁর অবদান ইতোমধ্যে অনেকের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। বয়সে নবীন হলেও কর্ম, চিন্তা ও মানবিকতার কারণে তিনি সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে অনুসরণীয় ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হচ্ছেন।

স্থানীয় সচেতন মহলের মতে, বর্তমান সমাজে সিমি কিবরিয়ার মতো মানবিক, পরিশ্রমী ও সমাজকল্যাণে নিবেদিত নারীর সংখ্যা খুবই কম। পারিবারিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সমন্বয়ে তিনি একজন আদর্শ নারী নেতৃত্বের উদাহরণ হয়ে উঠেছেন।

মানুষের কল্যাণে কাজ করার অদম্য ইচ্ছাশক্তি, উদ্যোক্তা মনোভাব এবং সামাজিক দায়বদ্ধতার কারণে সিমি কিবরিয়া আজ নবীগঞ্জ-বাহুবলসহ বৃহত্তর অঞ্চলের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews