বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশের শীর্ষ মাদক ব্যবসায়ি ফিরোজ কে আটক করেছে চুনারুঘাট পুলিশ বানিয়াচংয়ে যাত্রাপাশা গ্রামের রাস্তা নিয়ে চরম দুর্ভোগ বানিয়াচং-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে থানা পুলিশের চেকপোস্ট কার্যক্রম পরিচালনা স্মৃতিতে রাজার বাজার হাইস্কুলের জন্ম কথা- সুকেশ চন্দ্র দেব বাহুবলে প্যালেস লাক্সারি রিসোর্টে সাংবাদিক প্রবেশের বিধিনিষেধ নিয়ে ক্ষোভ হবিগঞ্জ টেকনিক্যাল স্কুলে আউটরিচ ক্যাম্পেইন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবিগঞ্জের তরুণদের প্রশিক্ষণ হবিগঞ্জ জেলা প্রশাসকের কারাগার পরিদর্শন, বন্দিদের কল্যাণ ও পুনর্বাসনে গুরুত্বারোপ পাহাড়ি ঢলে ধসে পড়েছে চুনারুঘাটের লস্করপুর ও কাপাই চা বাগানের সেতু বাহুবলে নির্মাণাধীন ব্রিজ নিচু হওয়ায় হুমকিতে ফসলি জমি, বন্ধের পথে নৌ-চলাচল

বানিয়াচংয়ে যাত্রাপাশা গ্রামের রাস্তা নিয়ে চরম দুর্ভোগ

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬

বানিয়াচং প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং সদরের লামাপাড়া ও যাত্রাপাশা গ্রামের অভ্যন্তরীণ এই রাস্তাটি বর্তমানে চরম বেহাল অবস্থায় রয়েছে। সরু পাকা রাস্তার মাঝখানে বড় বড় ভাঙন ও গর্ত সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও রাস্তার অংশ ভেঙে পাশে চলে গেছে, ফলে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে রাস্তাটি ধীরে ধীরে চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। বর্ষা মৌসুমে পানি জমে পরিস্থিতি আরও খারাপ হয়। জরুরি প্রয়োজনে রোগী বহন কিংবা কৃষিপণ্য পরিবহনে চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা আব্দুল কুদ্দুস বলেন, এই রাস্তাটা আমাদের গ্রামের প্রধান চলাচলের পথ। কিন্তু এত খারাপ হয়ে গেছে যে হাঁটাও কষ্টকর। বহুবার মেরামতের কথা বলা হলেও কোনো কাজ হয়নি। আরেক বাসিন্দা রহিমা বেগম জানান, বৃষ্টি হলে রাস্তায় পানি জমে থাকে। ছোট বাচ্চা ও বৃদ্ধদের নিয়ে চলাচল করা খুবই বিপজ্জনক হয়ে পড়ে।

স্থানীয় অটোরিকশা চালক জালাল মিয়া বলেন, এই রাস্তায় গাড়ি চালাতে গেলে সব সময় ভয় থাকে। গর্তে পড়লে গাড়ির ক্ষতি হয়, যাত্রীও ঝুঁকিতে থাকে। অনেক সময় এই রাস্তা এড়িয়ে অন্য পথ দিয়ে যেতে হয়।

মোটরসাইকেল চালক সোহেল আহমেদ বলেন, রাস্তাটা সরু, তার ওপর ভাঙা—একটু অসাবধান হলেই দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত সংস্কার প্রয়োজন।

এলাকাবাসী ও যানবাহন চালকরা দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, সময়মতো ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এই সড়ক পুরোপুরি চলাচলের অযোগ্য হয়ে পড়বে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews