1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই মাদক নিয়ন্ত্রণে বিজিবি এবং নতুন আইনি ভিত্তি হৃদয়ে বাংলাদেশ: হৃদয়ের অঙ্গীকার, চেতনার প্রতিজ্ঞা  সাতছড়ি ও রামগঙ্গায় পর্যটকদের ফেলে যাওয়া বর্জ্য-দূষণে হুমকির মুখে পরিবেশ চুনারুঘাটে দূর্নীতিবাজ ডেপুটি রেঞ্জার আশিকের এলাকায় বসবাস নিয়ে ক্ষোভ ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ সাতছড়ি বনে পদ্ম গোখরা ও দাঁড়াশ সাপ অবমুক্ত করেন ইউএনও গালিব চৌধুরী  চুনারুঘাটে গাজীপুর হাইস্কুল এন্ড কলেজে “জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উদযাপন ও বিতর্ক ক্ষমতার পালাবদল ও প্রতিষ্ঠান দখলের সংস্কৃতি: শিক্ষাব্যবস্থা ও সমাজের নীরব সংকট- মোঃ রোকনুজ্জামান শরীফ নিজ অর্থে রাস্তা উন্নয়নে এগিয়ে এলেন চেয়ারম্যান প্রার্থী কায়সার ফকির

বাহুবলে প্যালেস লাক্সারি রিসোর্টে সাংবাদিক প্রবেশের বিধিনিষেধ নিয়ে ক্ষোভ

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নে অবস্থিত দ্যা প্যালেস লাক্সারি রিসোর্টে বুকিং ছাড়া দিনের বেলায় সাংবাদিকসহ সাধারণ দর্শনার্থীদের পরিদর্শনের সুযোগ না দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সাংবাদিকদের দাবি, সম্প্রতি কয়েকজন সাংবাদিক রিসোর্টটি পরিদর্শনের উদ্দেশ্যে গেলে কর্তৃপক্ষ তাদের জানায় যে, পূর্ব নির্ধারিত বুকিং ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। এমনকি সংবাদকর্মীদের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হচ্ছে বলে জানানো হয়।

তবে কয়েকজন স্থানীয় ব্যক্তি অভিযোগ করেন, রিসোর্টের ম্যানেজার আবু ইউসুফ সরকারের পরিচিতজন ও আত্মীয়স্বজনদের ক্ষেত্রে এই নিয়ম সবসময় অনুসরণ করা হয় না। তাদের দাবি, অনেক সময় বুকিং ছাড়াই পরিচিত ব্যক্তিদের রিসোর্টে প্রবেশ ও পরিদর্শনের সুযোগ দেওয়া হয়। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা এই প্রতিবেদকের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বাহুবল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান বলেন, “সাংবাদিকরা সমাজের নানা বিষয় তুলে ধরার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনা পরিদর্শন করেন। একটি পর্যটন ও বিনোদন কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া বা বুকিংয়ের অজুহাতে পরিদর্শনের সুযোগ না দেওয়া দুঃখজনক। যদি সবার জন্য একই নীতি থাকে, তাহলে তা স্বচ্ছভাবে জানানো উচিত। আর যদি পরিচিতজনদের জন্য আলাদা সুবিধা থাকে, তাহলে সেটি বৈষম্যমূলক আচরণ হিসেবে বিবেচিত হতে পারে।”

তিনি আরও বলেন, “রিসোর্ট কর্তৃপক্ষের উচিত সাংবাদিকদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা এবং তথ্য সংগ্রহ ও পরিদর্শনের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করা। এতে প্রতিষ্ঠান ও গণমাধ্যমের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে।”

এদিকে স্থানীয় সচেতন মহলের দাবি, পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত এমন একটি প্রতিষ্ঠানে প্রবেশ ও পরিদর্শন সংক্রান্ত নীতিমালা স্পষ্টভাবে প্রকাশ করা প্রয়োজন। এতে দর্শনার্থী ও সংবাদকর্মীদের মধ্যে বিভ্রান্তি কমবে এবং অভিযোগ-অনুযোগেরও অবসান ঘটবে।

অভিযোগের বিষয়ে রিসোর্টের ম্যানেজার আবু ইউসুফ সরকারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ম্যানেজার আবু ইউসুফ সরকার +880 1988-899302

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews