1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিশেষ পঞ্চম Team DEMON71, মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক: ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় জাতীয় পর্যায়ে বিশেষ পঞ্চম স্থান অর্জন করেও মূল্যায়ন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে সিলেটের উদ্ভাবক দল Team DEMON71।

গত ১৪ থেকে ১৬ জুন রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। এতে আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের প্রতিনিধিত্বকারী Team DEMON71 তাদের উদ্ভাবিত ‘৪র্থ প্রজন্মের এআই-ভিত্তিক রোভার’ প্রদর্শন করে। বোমা নিষ্ক্রিয়করণ, সার্ভেলেন্স ও নেটওয়ার্ক জ্যামিং প্রযুক্তিসহ বিভিন্ন আধুনিক ফিচার সমৃদ্ধ রোভারটি মেলায় উপস্থিত দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ ও প্রশংসা অর্জন করে।

তবে প্রতিযোগিতার ফলাফল প্রকাশের পর মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে দলটি। তাদের দাবি, সিলেট বিভাগীয় পর্যায়ে যে দলটি দ্বিতীয় হয়েছিল, সেই দলই জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে।

বিষয়টি নিয়ে Team DEMON71-এর সদস্য তারিকুর রহমান বলেন, “প্রথম স্থান অর্জনকারী প্রজেক্টগুলোর প্রযুক্তি বর্তমান বাজারে সহজলভ্য। অনলাইন মার্কেট থেকে তুলনামূলক স্বল্পমূল্যে এসব প্রযুক্তি সংগ্রহ করে ব্যবহার করা সম্ভব। আমাদের তৈরি রোভারের তুলনায় সেগুলো প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকার পরও কীভাবে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে, তা আমাদের কাছে প্রশ্নের জন্ম দিয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, মূল্যায়ন প্রক্রিয়াটি পুরোপুরি মেধাভিত্তিক হয়নি এবং এতে স্বচ্ছতার ঘাটতি থাকতে পারে। তবে এ বিষয়ে প্রতিযোগিতা আয়োজক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, মূল্যায়ন প্রক্রিয়ার ভিন্নতা সম্পর্কে জানতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনের সঙ্গে কথা বলতে গেলে সন্তোষজনক ব্যাখ্যা পাননি বলে দাবি করেছে দলটি। তাদের অভিযোগ, বিষয়টি নিয়ে জানতে চাইলে সচিব তাদের ‘অপ্রয়োজনীয় কথাবার্তা’ না বলার পরামর্শ দেন, যা তাদেরকে হতাশ ও মর্মাহত করেছে।

উল্লেখ্য, Team DEMON71 সম্প্রতি WICE ২০২৬ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে গোল্ড মেডেল অর্জন করে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করেছে। আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করলেও দেশের মাটিতে মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠায় হতাশা প্রকাশ করেছে দলটি।

তবে এসব প্রতিকূলতার মধ্যেও থেমে না থেকে প্রযুক্তি সহায়তাকারী প্রতিষ্ঠান Zan Tech-এর কারিগরি সহযোগিতায় গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন দলের সদস্যরা। একই সঙ্গে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতের উন্নয়নের স্বার্থে ভবিষ্যতে বিচার প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মেধাভিত্তিক করার দাবি জানিয়েছেন তারা।

Team DEMON71-এর সদস্যরা হলেন— মো. তারেক আহমেদ তানভীর, তারিকুর রহমান, মিনজাব সাহাম, সৈয়দ মেহেদী হাসান সানি এবং তোফাজ্জল হক।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews