1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর  চুনারুঘাটে প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট প্রতিবন্ধী তরুণী রুমি ধর্ষণ মামলার আসামী কাউসারকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ বৈধ কাজের পথে অবৈধ দাবির দেয়াল; ঘুষ নয়, অধিকার চাই- দালালি নয়, স্বচ্ছতা চাই চুনারুঘাট থেকে হার্ভার্ড, দীপ্তিতা দাশের অনন্য অর্জন  চুনারুঘাটে বর্ণাঢ্য আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুভ জন্মাষ্টমী আজ | কালনেত্র চুনারুঘাটে হিফজুল কোরআন ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত  মজুরি বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে চা শ্রমিক নেতা গ্রেপ্তার

ভাঙা কালভার্ট চরম দূর্ভোগে শরীফপুর গ্রামবাসী

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি: চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের শরীফপুর গ্রামের একমাত্র যোগাযোগের কালভার্টটি দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এতে গ্রামীণ জীবন থমকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই থেকে তিন বছর আগে কালভার্টটি ভেঙে যাওয়ার পর অস্থায়ীভাবে বাঁশ ও কাঠ ব্যবহার করে কোনোভাবে চলাচল চালু রাখা হয়েছিল। তবে বর্তমানে সেটিও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

গ্রামবাসীরা জানান, কৃষিনির্ভর এই এলাকায় উৎপাদিত ধানসহ বিভিন্ন কৃষিপণ্য বাজারে নেওয়া এখন কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি জরুরি প্রয়োজনে রোগী পরিবহনেও ভোগান্তি বাড়ছে।

সরেজমিনে দেখা যায়, কালভার্টটির মাঝের অংশ ভেঙে ছিদ্র হয়ে গেছে। সম্প্রতি টমটম সহ অনেকেই পারাপার হতে গিয়ে পাশের খাদে পড়ে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘ সময় ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে পুরো গ্রামের যোগাযোগ ব্যবস্থা এখন হুমকির মুখে।

শরীফপুর গ্রামের বাসিন্দারা জরুরি ভিত্তিতে কালভার্টটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের মতে, দ্রুত ব্যবস্থা না নিলে দৈনন্দিন জীবনযাত্রা সম্পূর্ণভাবে ব্যাহত হবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews