বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

বাহুবলে সরকারি রাস্তার বরাদ্দ নিয়ে জনমনে প্রশ্ন 

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬

 

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার একটি গ্রামের মাত্র ১০টি পরিবারের যাতায়াতের সুবিধার্থে সরকারি অর্থায়নে রাস্তার ইট সলিংয়ের বরাদ্দ দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

উপজেলার বিহারীপুর গ্রামের একটি সীমিত জনগোষ্ঠীর ব্যবহৃত সড়কে এ বরাদ্দ দেওয়া হলেও, একই উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়কগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত রয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিহারীপুর গ্রামের একটি ছোট সড়কে সম্প্রতি সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় ইট সলিংয়ের কাজের জন্য অনুদান বরাদ্দ দেওয়া হয়েছে। এলাকাবাসীর দাবি, ওই সড়কটি মূলত মাত্র ১০টি পরিবারের চলাচলের জন্য ব্যবহৃত হয়। অথচ উপজেলার বিভিন্ন ইউনিয়নের এমন বহু রাস্তা রয়েছে, যেখানে প্রতিদিন শতশত মানুষ এবং বিভিন্ন যানবাহন চলাচল করে। এসব গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে কাঁচা বা ভাঙাচোরা অবস্থায় থাকলেও সেখানে উন্নয়ন কাজের কোনো বরাদ্দ দেওয়া হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, উন্নয়ন বরাদ্দ প্রদানের ক্ষেত্রে জনস্বার্থ, জনসংখ্যা ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব বিবেচনা করা উচিত। কিন্তু বাস্তবে প্রভাবশালী ব্যক্তি বা বিশেষ গোষ্ঠীর সুপারিশে সীমিত জনগোষ্ঠীর সুবিধার্থে বরাদ্দ দেওয়া হচ্ছে বলে তাদের অভিযোগ।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “যেখানে হাজারো মানুষের চলাচলের রাস্তা বছরের পর বছর অবহেলিত, সেখানে মাত্র কয়েকটি পরিবারের জন্য সরকারি অর্থ ব্যয় করায় সাধারণ মানুষ হতাশ।”

এ বিষয়ে সচেতন মহল বলছেন, সরকারি উন্নয়ন বরাদ্দে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। প্রকৃত প্রয়োজন ও জনস্বার্থকে অগ্রাধিকার না দিলে উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে না।

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে বলে মনে করছেন স্থানীয়রা। উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে এ বরাদ্দের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews